এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর হাসপাতালে রেখে পালাল প্রেমিক 

০৪ অক্টোবর ২০২২, ১০:৩৭ AM

© প্রতীকী ছবি

মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত যুবক নিজেই ভুক্তভোগীকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ অক্টোবর) রাত ১১টায় এ ঘটনায় মাদারীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

আরও পড়ুন: ৪ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী রোববার দুপুরে ব্যবহারিক পরীক্ষা খাতার দেখানোর জন্যে বিদ্যালয় আসেন। ওই সময় প্রেমের সম্পর্কের সুবাদে অভিযুক্ত যুবক (২২) ভুক্তভোগীকে কৌশলে মাদারীপুর পৌর শহরের পুরান বাজার এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। পরে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করে। একপর্যায়ে একই দিন রাত ৯টার দিকে বখাটে ভুক্তভোগীকে মাদারীপুর সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, প্রায় এক বছর ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। সে ব্যবহারিক পরীক্ষার খাতা দেখানোর জন্যে বিদ্যালয় আসলে, ঘোরার কথা বলে পুরান বাজারের একটি হোটেলে নিয়ে যায়। পরে সেখানে তাকে একটি বোতলে পানি খেতে দেয়। খাওয়ার কিছু সময় পরেই অচেতন হয়ে যাই। এখন অভিযুক্ত যুবক বিয়ে করলে কোনো আপত্তি নেই।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সোমবার রাতে এ খবর পেয়ে সদর হাসপাতালে গিয়ে একজন এসআই খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence