নৈশ্বপ্রহরীর বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:০০ PM
ধর্ষণচেষ্টা

ধর্ষণচেষ্টা © প্রতিকী ছবি

ঝালকাঠির নলছিটিতে দুই ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের দপ্তরির কাম নৈশ্বপ্রহরীর বিরুদ্ধে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দপ্তরি খোকন সিকদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির হোসেন সিকদারের ভাই।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দপ্তরি খোকন সিকদারের কাছে বিদ্যালয়ের একটি কক্ষে সকালে প্রাইভেট পড়তেন ভুক্তভুগী দুই শিক্ষার্থী। শুক্রবার সকালে বিদ্যালয়ের কক্ষের দরজা আটকে তিনি দুই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করলে তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন।

আরও পড়ুন: জাতিসংঘের গুমের তালিকা প্রশ্নবিদ্ধ: সজীব ওয়াজেদ।

পরে তারা খোকন সিকদারকে বিদ্যালয়ের কক্ষের মধ্যেই আটকে রাখলেও। বিদ্যালয়ের প্রধানশিক্ষক অভিযুক্ত দপ্তরির ভাই জাহাঙ্গির হোসেন সিকদার এসে ধর্ষণচেষ্টাকারীকে লোকজনের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান।

এ ঘটনার বিচারের দাবিতে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখেন এলাকাবাসী। এসময় অভিযুক্ত দপ্তরিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। 

নলছিটি থানার উপ-পরিদর্শক শহিদুল আলম জানান, এ ঘটনায় একটি মেয়ের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্ত দপ্তরি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।   

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence