হোস্টেলে ফ্যানে ঝুঁলছিল মাস্টার্সের ছাত্রের নিথর দেহ

১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩০ AM
সুব্রত তরফদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে

সুব্রত তরফদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে © সংগৃহীত

বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের হোস্টেল থেকে মাস্টার্সের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হিন্দু হোস্টেলের চতুর্থ তলার ৪০৮ নম্বর কক্ষ থেকে সুব্রত তরফদার (২৬) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুব্রত চিতলমারী উপজেলার হাসাবুনিয়া গ্রামের মৃত নির্মল তরফদারের ছেলে। পিসি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কক্ষের দরজা বন্ধ থাকায় অন্যদের সন্দেহ হয়। দরজা ভেঙে তাকে ফাঁস দেওয়া অবস্থায় ফ্যানে ঝুলতে দেখেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন: ছাত্রীর মোবাইল ছিনিয়ে চবির চলন্ত শাটল থেকে লাফ তরুণের

কলেজের সূত্র জানিয়েছে, প্রেমঘটিত কারণে সে ফাঁস নিতে পারে। তার কক্ষ থেকে বিয়ের অ্যাফিডেভিট কপিও উদ্ধার করা হয়েছে। সুব্রত তরফদারের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, পিসি কলেজের হিন্দু হোস্টেল থেকে সুব্রত নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬