ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:২০ PM
জহিরুল ইসলাম মিঠু

জহিরুল ইসলাম মিঠু © ফাইল ফটো

ময়মনসিংহের গৌরিপুরে এক জুয়েলারির দোকানে দোকানি ও ক্রেতার ঝগড়া থামাতে গিয়ে ক্রেতার ছুরিকাঘাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বিক্ষুদ্ধ জনতা ক্রেতা ডেভিড রকির বাড়িতে ও কয়েকটি দোকানে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে গেলে ফায়ার সার্ভিসের দুইটি গাড়িও ভাঙচুর করে বিক্ষুদ্ধ জনতা। এতে চারজন দমকল কর্মী আহত হয়েছেন। 

গৌরীপুর পৌরসভার পাটবাজার মহল্লার বাসিন্দা মোখলেছুর রহমানের ছেলে জহিরুল ইসলাম মিঠু (২৪) ছুরিকাঘাতে মারা যান। তিনি গৌরীপুর সরকারি কলেজের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পৌর সভার পাট বাজারের সোমা ফার্মেসী মিঠুদের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্মেসীর পাশে চাচাতো ভাই টিপু সুলতানের জুয়েলার্সের দোকানে অলংকার কেনা নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় পৌর এলাকার চকপাড়া মহল্লার ডেভিড রকি। তিনি ওই এলাকার ডেভিড বাদলের ছেলে। জুয়েলার্স দোকানে বাগবিতণ্ডা দেখে নিজের দোকান ছেড়ে মিঠু দুইজনকে থামাতে যান। এসময় ডেভিড রকি কলেজছাত্র মিঠুর বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা দেলোয়ার খান জানান, অকারণে তার ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার দাবি জানান তিনি।

এদিকে মিঠুর মৃত্যুর খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ডেভিড রকির বাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দকী বলেন, দোকানে কেনাবেচনা নিয়ে বাগবিতণ্ডার জেরে হত্যার ঘটনা ঘটে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
হিটের প্রকল্প মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইউজিসি…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ: সরোয়ার তুষার
  • ০৮ এপ্রিল ২০২৬
জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরু…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি শিক্ষায় যুক্ত হচ্ছেন বিদেশি শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close