হিটের প্রকল্প মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ PM
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। 

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।  © টিডিসি সম্পদিত

‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ের গবেষণা প্রস্তাব মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। 

বুধবার (৮ এপ্রিল) ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হিট প্রকল্পে গৃহীত কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায় এ নির্দেশনা দেন ইউজিসি চেয়ারম্যান। 

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, হিট প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) উপ-প্রকল্পের গবেষণা প্রস্তাব মূল্যায়ন সতর্কভাবে করতে হবে। প্রকল্প মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত এবং নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়নের সব কাজ শেষ করতে প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

তিনি আও বলেন, প্রকল্পের মূল্যায়ন যেন বিদ্যমান সামাজিক, রাজনৈতিক ও একাডেমিক বাস্তবতার নিরিখে সঠিক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রকল্প মূল্যায়ন নিয়ে কোন ধরনের বিভ্রান্তি তৈরি এবং প্রশ্ন না ওঠে সেদিকেও নজর দিতে হবে।

সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানসহ ইউজিসি, বিশ্বব্যাংক ও হিট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের টিএম আসাদুজ্জামান বলেন, হিট প্রকল্পে প্রথম পর্যায়ের এটিএফ উপ-প্রকল্পের গবেষণা প্রস্তাব মূল্যায়ন খুবই স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়েছে। বিশ্বব্যাংকের অন্যান্য প্রকল্পের বিভিন্ন গবেষণা উপপ্রকল্প মূল্যায়নে হিট প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে বলে তিনি জানান। তিনি নির্ধারিত ২০২৮ সালের মধ্যে হিট প্রকল্পের সব কাজ শেষ করা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা প্রত্যাশা করেন। 

সভায় হিট প্রকল্পের ডিপিপি সংশোধন, ছয় মাসের কর্মপরিকল্পনা তৈরি, শিক্ষক প্রশিক্ষণ, কোর্স অ্যাক্রিডিটেশন, নারী শিক্ষক-শিক্ষর্থীদের জন্য উইমেন নেটওয়ার্ক তৈরি, ডিজিটাল লাইবেরি সমৃদ্ধ করা, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাথে কাজের সমন্বয় করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।  

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকদের কাছ থেকে দ্বিতীয় প্রথম পর্যায়ের এটিএফ উপ-প্রকল্পের গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে এই প্রকল্প মূল্যায়ন শেষ করা হবে। গত আগস্ট মাসে প্রথম ধাপে নির্বাচিত ১৫১টি উপ-প্রকল্প বাস্তবায়নে দেশের ৪৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি সই করে ইউজিসি।

নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬