পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়ল বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬, ১২:৪২ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কার অধরা জয়ের অপেক্ষা, পাকিস্তানের প্রায় তিন দশকেরও বেশি আক্ষেপ! এত সবকিছুকে পেছনে ফেলেই ইতিহাস গড়ল বাংলাদেশ। ২৬ বছরের টেস্ট অভিষেকে নিজেদের দ্বিতীয় সফরেই তাসমান পাড়ের দেশটিতে টেস্ট জয়ের স্বাদ পেল লাল-সবুজের দল। বিদেশের মাটিতে সবমিলিয়ে বাংলাদেশের দশম টেস্ট জয় এটি, আর অস্ট্রেলিয়া তাদের টেস্ট জেতা ষষ্ঠ দল।

এর আগে, অস্ট্রেলিয়ায় ৭ সফরে ১৫ টেস্ট খেলেও জয়হীন শ্রীলঙ্কা। পাকিস্তানও চারবার অস্ট্রেলিয়ায় টেস্ট জিতলেও তাদের সর্বশেষ জয় ১৯৯৫ সালে এসেছিল। সেই দীর্ঘ অপেক্ষার মাঝেই দ্বিতীয় সফরে এসে যে ইতিহাস লিখল বাংলাদেশ, তা লাল-সবুজের টেস্ট ক্রিকেটের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

২০০৩ সালে প্রথমবারের মতো অজিদের মাটিতে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। ডারউইন ও কেয়ার্নসে অনুষ্ঠিত সেই দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। ২৩ বছর পর সেই ডারউইনে প্রত্যাবর্তনে স্বাগতিকদের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে ৯ উইকেটের জয় তুলে নিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ায় প্রথম সফরে ডারউইনেই যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। এবারও একই ভেন্যুতে শুরু সফর। এর মধ্য দিয়ে ২২ বছর পর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ফিরল ডারউইনে, আর প্রত্যাবর্তন ম্যাচটিই স্মরণীয় হয়ে থাকল।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে তানজিদ তামিমের সেঞ্চুরি ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ৪২৬ রান তুলে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ২২৮ রানের বিশাল লিড পায় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের প্রতিরোধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ২৮৪ রানে থামে অজিরা। এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। ছোট লক্ষ্য তাড়ায় সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে কোনো বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে। ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। 

সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬
একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল
  • ১১ অক্টোবর ২০২৬