অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

১৬ আগস্ট ২০২৬, ১১:০৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৪ PM
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ © সংগৃহীত

একটি মাত্র টেস্ট ম্যাচের অপেক্ষায় কেটেছে দীর্ঘ ২৩ বছর! লাল-সবুজের অনেক তারকা ক্রিকেটারও অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাট না খেলতে পারার আক্ষেপে পুরেছেন। ২৬ বছরের টেস্ট যাত্রায় দ্বিতীয়বারের মতো দেশটিতে সফরে গিয়েছে বাংলাদেশ। সেখানেই রূপকথার গল্প লিখল টাইগাররা। প্রথমবারের মতো স্বাগতিকদের পরাজয়ের তিক্ত স্বাদ দিলো বাংলাদেশ।

ঐতিহাসিক এই জয়ে নিজেদের পাশাপাশি এশিয়ার ক্রিকেট ইতিহাসেও অনন্য এক নজির গড়েছে লাল-সবুজেরা। অস্ট্রেলিয়ার মাটিতে এখনও অধরা জয়ের অপেক্ষায় শ্রীলঙ্কা, ২০০৮ এর আরেকটি জয় পেতে ভারতকে ১৩ বছর অপেক্ষার প্রহর গুণতে হয়েছে। এ ছাড়া ৩১ বছর ধরে অজিদের মাটিতে রাজকীয় এই ফরম্যাটে জয়ের অপেক্ষায় পাকিস্তান। সেখানেই নিজেদের দ্বিতীয় সফরে অনন্য ইতিহাস লিখেছে বাংলাদেশ।

এই জয়টাও ৯ উইকেট ব্যবধানে এসেছে। টানা ১১টি সেশনেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। যদিও এই টেস্টের আগে নানাবিধ আলোচনা ছিল। অনেকেই শঙ্কা করেছিলেন, বাংলাদেশ হয়তো ইনিংস ব্যবধানেই হারবে। কেউ কেউ এও বলছিলেন, তৃতীয় দিন পর্যন্ত নাও যেতে পারে এই টেস্ট। তবে নিন্দুকের মুখে কুলূপ এঁটে টেস্টের এক নম্বর দলকেই গুঁড়িয়ে দিলো নয় নম্বরে থাকা বাংলাদেশ।

দুই সেশনেরও বেশি সময় অপ্রত্যাশিতভাবেই দাপট দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। অস্ট্রেলিয়া যে দুইশ রানের আগেই গুটিয়ে যাবে, এমন বাংলাদেশের কোনো সমর্থক কল্পনাতেও ভাবেননি। স্বাগতিকদের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর অনেকেই ভেবেছিলেন, বাংলাদেশও এমনই কিছু করবে হয়তো। অনেকে উইকেটকে দোষারোপ করতেও কার্পণ্যবোধ করেননি। কিন্তু ব্যাটিংয়ে ভিন্ন গল্প লিখল লাল-সবুজেরা। ঐতিহাসিক সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশাপাশি তার ডেপুটিও হাফ-সেঞ্চুরির দেখা পেলেন।

তবে এই গল্পের নেপথ্য নায়ক হিসেবে এককভাবে ব্যাটারদের রাখা কঠিন। মূলত প্রথম দিনে পেসারদের আগুনঝরা বোলিংয়েই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। প্রথম দিনে হাসান মাহমুদ, দ্বিতীয় দিনে তানজিদ তামিম আর তৃতীয় দিনে মেহেদী মিরাজের পাশাপাশি অন্যরাও মন্ত্রমুগ্ধ এই জয়ের স্বপ্ন সাজিয়েছিলেন। প্রতিটি সেশনে আলাদা আলাদা নায়কে ভর করেই পূর্ণদৈর্ঘ্য একটি সিনেমাটিক গল্প বুনেছে বাংলাদেশ। দল হিসেবে এমন পারফরম্যান্সের ফলই ৯ উইকেটের জয় টাইগারদের।

ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ডাক মেরেই প্যাভিলিয়নে ফেরেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান। তবে আরেক ওপেনার সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সহজেই সামলে নেন অভিজ্ঞ মুমিনুল হক। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ উইকেট হাতে রেখে চা বিরতির আগেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। মুমিনুল ৩০ আর সাদমান ২৫ রানে অপরাজিত থাকেন।

মারারা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান করেছিল অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে নিয়ে তখনও ৬৭ রানে পিছিয়ে ছিল অজিরা। ক্যামেরন গ্রিন ৪৩ ও অ্যালেক্স ক্যারি ১৯ রানে অপরাজিত ছিলেন। 

চতুর্থ দিন ক্যারিকে ৩০, বো ওয়েবস্টারকে ৫, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ৮ রানে বিদায় করেন বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ। 

মিচেল স্টার্ককে ১৮ রানে তাসকিন আহমেদ এবং সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনকে ১০৪ রানে থামান হাসান মাহমুদ। 

অস্ট্রেলিয়ার শেষ ব্যাটার নাথান লায়নকে ১৫ রানে লেগ বিফোর আউট করেন মিরাজ। ফলে ২৮৪ রানে গুটিয়ে যায় অজিরা। এতে জয়ের জন্য বাংলাদেশকে ৫৭ রানের টার্গেট দিতে পারে অস্ট্রেলিয়া। 

বল হাতে বাংলাদেশের মিরাজ ৬৬ রানে ৫টি, হাসান মাহমুদ ৩টি ও তাইজুল ইসলাম-তাসকিন একটি করে উইকেট নেন। 

এর আগে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ ও বাংলাদেশ ৪২৬ রান করেছিল।

আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। 

ট্যাগ: বিসিবি
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬