‘জাতীয় দলের বাইরে নই’—স্পষ্ট বার্তা সালাউদ্দিনের

২৭ জুলাই ২০২৬, ০২:২১ PM
মোহাম্মদ সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিন © সংগৃহীত

সাউথ আফ্রিকা ইমার্জিং ও যুক্তরাজ্য ‘এ’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। দলের সঙ্গে গেছেন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। সম্প্রতি জাতীয় দলের দায়িত্ব ছেড়ে এইচপির প্রধান কোচ হয়েছেন তিনি। তবে দেশ ছাড়ার আগে সোমবার (২৭ জুলাই) তিনি জানিয়েছেন, জাতীয় দল থেকে দূরে থাকলেও তাদের সঙ্গে যোগাযোগ থাকবে।

সালাউদ্দিনের ভাষ্যমতে, ‘আমার জাতীয় দলের সঙ্গে যোগাযোগ থাকবে। এমন না যে আমি একেবারেই ওদিক থেকে আলাদা। কারণ, এই ছেলেগুলোর সঙ্গে আমাদের একটা সংযোগ থাকবে।’

তিনি যোগ করেন, ‘ভালো একটা যোগাযোগ থাকবে। জাতীয় দলে যারা আছে তাদের তো কিছু আমাদেরই করাতে হবে। তো আমাদের একটা যোগাযোগ সবসময় থাকবে। আমি কখনো নিজেকে মনে করি না যে আমি জাতীয় দলের বাইরে আছি।’

এদিকে কোথায় কোচিং করাচ্ছেন, সেটা খুব বেশি গুরুত্ব পাচ্ছে না সালাউদ্দিনের কাছে। তার কাছে কোচিং ইস্যুটাই বেশি প্রাধান্য পায়। এ নিয়ে বিসিবির এই কোচ বলেন, ‘এটা এইচপি টিম, তাদের নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যেহেতু আমাদের দুটা এইচপি টিম এবার বাইরে যাচ্ছে-একটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একটা দক্ষিণ আফ্রিকাতে যাচ্ছে। এটা ছেলেদের জন্য একটা বড় সুযোগ। তারা বুঝতে পারবে তারা আসলে কোথায় আছে। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটের কোন অবস্থানে আছে।' 

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9