বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় অধিকাংশই ফেল, ফের বিজ্ঞপ্তি প্রকাশ

২৬ জুলাই ২০২৬, ০৭:২৪ PM
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষা

বিসিবির কোচ নিয়োগ পরীক্ষা © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা পর্যায়ের কোচ নিয়োগের বিজ্ঞপ্তিতে ২১৮ জন আবেদন করেছিলেন। তবে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অধিকাংশ প্রার্থীই প্রয়োজনীয় মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেননি। ৬১টি পদের বিপরীতে প্রাথমিকভাবে পাস করেন মাত্র ৩৯ জন।

জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুটি কোচিং পদের জন্য গত ২৩ ও ২৪ জুলাই নিয়োগ পরীক্ষা আয়োজন করেছিল বিসিবি। প্রথম দিন লিখিত পরীক্ষা, আর দ্বিতীয় দিনে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছিল। দুই ধাপের মূল্যায়ন শেষে দেখা যায়, ১৭০ জনেরও বেশি প্রার্থী অকৃতকার্য হয়েছেন। বিশেষ করে ব্যবহারিক পরীক্ষায় অনেকেই প্রত্যাশিত দক্ষতা দেখাতে ব্যর্থ হন।

এবার যোগ্য প্রার্থীর সংকটের কারণে জেলা পর্যায়ের কোচ নিয়োগে আবারও নতুন করে আবেদন আহ্বান করেছে বিসিবি। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।

এদিকে প্রাথমিকভাবে উত্তীর্ণ ৩৯ জনের চূড়ান্ত নিয়োগও এখনও নিশ্চিত নয়। বিসিবি সূত্রে জানা গেছে, তাদের মধ্যে কয়েকজনের যোগ্যতার শর্ত পূরণ হয়েছে কিনা, তা যাচাই-বাছাই চলছে। এ প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬