হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন রাব্বি-মোসাদ্দেক

০১ জুলাই ২০২৬, ০৯:১৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন দাস বিসিবির কাছ থেকে ছুটি নেওয়ায় এই সিরিজে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।

দল ঘোষণায় সবচেয়ে বড় চমক ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন রাব্বি। সম্প্রতি বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই ব্যাটার। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে কার্যকর অবদান রাখার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোসাদ্দেক।

অস্ট্রেলিয়া সিরিজে জায়গা হারানো ফাস্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও আবার দলে ফিরেছেন। তবে জায়গা হারিয়েছেন ওপেনার সৌম্য সরকার। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও নির্বাচকদের আস্থা ধরে রেখেছেন সাইফ হাসান, এই সিরিজের দলেও জায়গা পেয়েছেন তিনি।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজ চলাকালেই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এই টুর্নামেন্টে অংশ নিতে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন লিটন দাস ও তাসকিন আহমেদ। এ ছাড়া এলপিএলে খেলবেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও। সে কারণেই তাদেরকে জিম্বাবুয়ে সিরিজের দলে রাখা হয়নি।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন।

ট্যাগ: বিসিবি
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9