চূড়ান্ত হলো আইপিএলের প্লে-অফ, কে কার মুখোমুখি?

২৫ মে ২০২৬, ০২:৩৬ PM
আইপিএল শিরোপা

আইপিএল শিরোপা © সংগৃহীত

প্রায় শেষের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। এরই মধ্যে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্লে-অফও নিশ্চিত হয়েছে। রবিবার (২৪ মে) মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে সবশেষ দল হিসেবে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। প্লে-অফ নিশ্চিত করা বাকি তিন দল হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।

আগামী মঙ্গলবার (২৬ মে) থেকে শুরু হবে প্লে-অফের লড়াই। ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ারে গুজরাটের মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু। পরদিন নিউ চন্দিগঢ়ে এলিমিনেটরের ম্যাচে লড়বে রাজস্থান ও হায়দরাবাদ। 

এই ম্যাচে জয়ী দল একই ভেন্যুতে ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিপক্ষে লড়বে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের বিপক্ষে ট্রফির লড়াইয়ে মাঠে নামবে।

নকআউট সূচি

কোয়ালিফায়ার ১
রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু-গুজরাট টাইটান্স
২৬ মে, ধর্মশালা

এলিমিনেটর
সানরাইজার্স হায়দরাবাদ-রাজস্থান রয়্যালস
২৭ মে, নিউ চন্দিগঢ়

কোয়ালিফায়ার ২
কোয়ালিফায়ার ১-এর পরাজিত দল-এলিমিনেটরের বিজয়ী দল
২৯ মে, নিউ চন্দিগঢ়

ফাইনাল
কোয়ালিফায়ার ১-এর বিজয়ী দল-কোয়ালিফায়ার ২-এর বিজয়ী দল
৩১ মে, নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্টে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের পৃথক প্রজ্ঞাপন হবে ৪ ধা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬