রীতি ভেঙে আইপিএলের ফাইনাল, প্লে-অফের সূচি ঘোষণা

০৬ মে ২০২৬, ০৫:৪০ PM
আইপিএল শিরোপা

আইপিএল শিরোপা © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরের ফাইনালের ভেন্যু পরিবর্তন করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পূর্বনির্ধারিত বেঙ্গালুরু থেকে এবারের শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাঙ্গালুরুর পরিবর্তে এবার আহমেদাবাদে ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে, পরিবর্তনের কোনো স্পষ্ট কারণ উল্লেখ হয়নি।

আইপিএলের রীতি অনুযায়ী, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘরের মাঠেই ফাইনাল অনুষ্ঠিত হয়। তবে গত বছরও এই রীতি মানা হয়নি। এবারও তাই হতে যাচ্ছে। ফাইনাল আয়োজনের অক্ষমতার যুক্তি দেখিয়ে চিন্নাস্বামী থেকে আহমেদাবাদে ম্যাচ সরানো হয়েছে। এ ছাড়া আগের বছরে কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থাকলেও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল আয়োজন করা হয়েছিল। এ নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের ফাইনাল আয়োজন করতে যাচ্ছে আহমেদাবাদ।

এদিকে বুধবার (৬ মে) প্লে-অফের চারটি ম্যাচের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে ব্যাঙ্গালুরুতে কোনো ম্যাচই রাখা হয়নি। সাধারণত ফাইনালের পাশাপাশি একটি ম্যাচও পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু এবার এই নিয়মও মানা হয়নি। 

বোর্ডের যুক্তি, ব্যাঙ্গালুরুতে ফাইনাল হওয়ার কথা থাকলেও বোর্ডের নির্দেশ এবং প্রোটোকল মেনে স্থানীয় ক্রিকেট সংস্থা এবং কর্তৃপক্ষের থেকে যে যে জিনিস চাওয়া হয়েছিল, তা দিতে পারেনি। তাই প্লে-অফের ম্যাচ অন্যত্র সরানো হয়েছে। পাশাপাশি, পরিচালনাগত এবং যাতায়াতের কিছু সমস্যার কারণে প্লে-অফ মাত্র তিনটি মাঠে রাখা হয়েছে। 

সূচি অনুযায়ী, ২৬ মে হিমাচল প্রদেশের ধর্মশালায় হবে প্রথম কোয়ালিফায়ার। ২৭ মে মুল্লানপুরে এলিমিনেটর। এ ছাড়া ২৯ মে একই মাঠে দ্বিতীয় কোয়ালিফায়ার গড়াবে। আর ৩১ মে অহমেদাবাদে ফাইনাল হবে।

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9