আইপিএলে লজ্জার রেকর্ড বুমরাহর

১৩ এপ্রিল ২০২৬, ০৫:০২ PM
জাসপ্রিত বুমরাহ

জাসপ্রিত বুমরাহ © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে অন্যতম সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খুব একটা নিষ্প্রভ পারফরম্যান্স দেখা যায়নি তার। বল হাতে তিনি নামলেই উইকেটের প্রত্যাশায় থাকেন ক্রীড়াপ্রেমীরা। তবে এবার যেন মুদ্রার উল্টো পিঠই দেখছেন তারকা এই পেসার। চলতি আসরে ৪ ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স, আর দলের এই ব্যর্থতায় কিছুটা দায় থাকছে বুমরাহের পারফরম্যান্সেও। ফলে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াদের সমস্যাও বাড়ছে।

সবশেষ ৫টি আইপিএল ম্যাচে কোনো উইকেটই পাননি বুমরাহ। গেল মৌসুমে প্লে-অফে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ থেকেই এর সূত্রপাত। সেই ম্যাচে ৪ ওভারে ৪০ রান দেন। চলমান মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ৩৫, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২১, রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ ওভারে ৩২ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভারে ৩৫ রান দেন। তবে কোনো ম্যাচেই কাঙ্ক্ষিত উইকেটের দেখা পাননি।

এ ছাড়া দিল্লির বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি প্রায় সব ম্যাচেই বেশ খরুচে ছিলেন। পাঞ্জাব ও রাজস্থানের বিরুদ্ধে ওভার প্রতি ১০ রানের কাছাকাছি, আর কেকেআর ও ব্যাঙ্গালুরুর বিপক্ষে ওভার প্রতি ৮-এর বেশি রান দেন। সাধারণত বুমরাহকে সামলে খেলার চেষ্টা করেন ব্যাটাররা, কিন্তু এবার যেন তাকে আক্রমণ করেই রান তুলছেন। প্রতিপক্ষকে আউট করা বা অন্তত চাপে রাখা—দুটোতেই ব্যর্থ হচ্ছেন বুমরাহ।

চলতি মৌসুমে মোট ১৫ ওভার (৯০ বল) করে ১২৩ রান দিয়েছেন তিনি, কিন্তু উইকেটের কোটা শূন্য। ইকোনমি ৮ দশমিক ২০। এর আগে, ২০১৪ সালে টানা ৪ ম্যাচে উইকেটশূন্য ছিলেন বুমরাহ। এবার সেই রেকর্ডও ছাপিয়ে গেছেন।

২০১৩ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলছেন বুমরাহ এবং প্রতি মৌসুমেই দলের প্রধান ভরসার প্রতীক হিসেবে বিবেচিত হন। ২০২০ সালে তার সেরা পারফরম্যান্স ২৭ উইকেট, আর ২০২১ সালে ২১টি নিয়েছিলেন। ওই দুই বছরই চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই। তবে গত ৪ বছরে আর ট্রফি জেতা হয়নি পাঁচবারের চ্যাম্পিয়নদের। এবারও শুরুটা হতাশাজনক, আর সেই ব্যর্থতার অন্যতম কারণ বুমরাহের এই অচেনা ছন্দহীনতা।

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9