হায়দরাবাদের বিপক্ষে দাপুটে জয় কলকাতার, টানা তিনে তিন

০৩ মে ২০২৬, ০৮:৫১ PM
কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ৬ ম্যাচে টানা জয়হীন দলটি এর মধ্য দিয়ে হ্যাটট্রিক জয়েরও স্বাদ পেল।

ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছিল সানরাইজার্স। ওপেনিংয়ে অভিষেক শর্মা ও ট্রাভিস হেড ৪৪ রান যোগ করেন। তবে দ্রুত রান তুলতে থাকা হেড ২৮ বলে ৬১ রান করে আউট হন। অন্যপ্রান্তে ১০ বলে ১৫ রান করে বিদায় নেন অভিষেক।

কিন্তু ৯ ওভারে ১০৫ রান তোলার পরই হঠাৎ ধস নামে, মাত্র ৬০ রান তুলতেই ৮ উইকেট হারায় স্বাগতিক দল। ফলে, ১৬৫ রানে অলআউট হয় হায়দরাবাদ। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ২৯ বলে ৪২ করেন ঈশান কিষাণ। শীর্ষ ৩ ব্যাটার বাদে কেবল হেইনরিখ ক্লাসেন এবং প্যাট কামিন্স দুই অঙ্ক স্পর্শ করেন।

কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী ৩টি উইকেট নেন। এ ছাড়া সুনীল নারাইন ও কার্তিক তেয়াগী নেন ২টি করে উইকেট। 

জবাবে দারুণ শুরু করে কলকাতা। ওপেনিং জুটিতে ৪ ওভারে ৪৯ রান এসেছে। এর মধ্যে ১৩ বলে ২৯ রান করেন ফিন অ্যালেন এবং ৩৬ বলে ৪৩ রান করেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। এ ছাড়া ৪৭ বলে ৫৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আংক্রিশ রঘুবংশী।

শেষদিকে রিঙ্কু সিং ১১ বলে ২২ রান করে দলের জয় নিশ্চিত করেন। অন্যদিকে ৩ বলে ৩ রান করে অপরাজিত ছিলেন গ্রিন। এতে ১০ বল হাতে রেখেই জয় পায় কেকেআর।

হায়দরাবাদের হয়ে প্যাট কামিন্স, শিভাং কুমার এবং সাকিব হুসাইন ১টি করে উইকেট শিকার করেন।  

এই জয়ে বর্তমানে ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে রয়েছে কলকাতা। অন্যদিকে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষের লড়াইয়ে আছে হায়দরাবাদ।

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9