‘আমাদের নায়ক-নায়িকা হওয়া হলো না’, রাহুলের মৃত্যুতে আবেগি শ্রাবন্তী যা বললেন

২৯ মার্চ ২০২৬, ০৯:২২ PM
রাহুল অরুণোদয় ও শ্রাবন্তী চ্যাটার্জি

রাহুল অরুণোদয় ও শ্রাবন্তী চ্যাটার্জি © সংগৃহীত

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবরে টলিপাড়ার শিল্পীরা সবাই স্তম্ভিত হয়ে পড়েছেন। মৃত্যুর খবর শুনে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বলেছেন, ‘সেদিন আমাকে মজা করে রাহুল বলেছিল, ভেবেছিলাম, আমরা নায়ক-নায়িকা হব। কিন্তু তুই আমার ঠাকুমা হলি।’ আমি সেদিনও ওকে বললাম, ‘চলো আবার আমরা কাজ করি। এবার আমরা নায়ক নায়িকা হব। আমাদের আর নায়ক-নায়িকা হওয়া হলো না।’ খবর আনন্দবাজারের।

দুঃখের সঙ্গে তিনি বলেন, আমরা সাকসেস পার্টি করার পরিকল্পনা করছিলাম। সব শেষ হয়ে গেল। কেমন অদ্ভূত লাগছে বলে বোঝাতে পারব না। আমাদের আসন্ন ছবি ‘এরাও মানুষ’-এর মতো মনে হচ্ছে। আজকের দিনটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে।

অতীত স্মৃতি মনে করে এ অভিনেত্রী  বলেন, অন্তত দশ বছর আগে ওর সঙ্গে প্রথম আলাপ। রাহুলদার মধ্যে কোনও পরিবর্তন দেখিনি। সাধারণ ও ভাল মনের মানুষ। ভগবান কেন যে ভাল মানুষদের আগে নিয়ে নেয়, বুঝি না। অভিনয় ছাড়াও কত দিকে ওর গুণ ছিল। নিজেই বলেছিলাম, তোমার পডকাস্টে আমি যেতে চাই। কী সুন্দর কথা বলেন! সত্যিই বড় ক্ষতি হয়ে গেল। এর কোনও পূরণ হবে না।

আগের দিন জ্বরের ওষুধ খান, আজ ডাক্তার দেখাতে চেয়েছিলেন—তার আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপবৃত্তির আওতায় আসছে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের ৫ প্রতিনিধি যাচ্ছেন সচিবালয়ে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬