নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যেমন সম্ভাবনা দেখেন রফিক

১৪ এপ্রিল ২০২৬, ০৯:২২ PM
মোহাম্মদ রফিক

মোহাম্মদ রফিক © সংগৃহীত

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী ১৭ এপ্রিল। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, শুরু সকাল ১১টায়। বিসিবির স্পিন কোচ মোহাম্মদ রফিক মনে করেন, এই সিরিজে জয় পেলে শুধু খেলোয়াড়দেরই নয়, বোর্ডের নতুন দায়িত্বপ্রাপ্ত অ্যাডহক কমিটিরও আত্মবিশ্বাস বাড়বে।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৭ এপ্রিল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি। এই সিরিজ জিতলে শুধু খেলোয়াড়রা নয়, বিসিবিতে দায়িত্ব নেওয়া অ্যাডহক কমিটিও আত্মবিশ্বাস পাবে বলে মনে করেন বিসিবির স্পিন কোচ মোহাম্মদ রফিক।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর একটি স্কুল ক্রিকেটের ম্যাচ দেখতে গিয়ে রফিক বলেন, ‘অনেক চ্যালেঞ্জ থাকবে, প্রত্যাশাও থাকবে। কারণ, এতো ঝামেলার পরে বাংলাদেশে একটা সিরিজ খেলবে আলহামদুলিল্লাহ। এই সিরিজ টা আমরা জিততে পারলে পেছনের অনেক কিছু ভুলে যাবে। প্লেয়ারদের অনেক আত্মবিশ্বাস দি,বে যারা অফিশিয়াল নতুন আসতেছে, আত্মবিশ্বাসী হবে তারা।’

নিজের নিয়োগ ও করণীয় প্রসঙ্গে রফিকের মন্তব্য, ‘আলহামদুলিল্লাহ আমি তো সবসময় বসে থাকি। যেকোনো মানুষের একটা টার্গেট করে যে রিটায়ারের পর সে কি করবে। নিশ্চিত কিছু একটা তো করতে হবে। তারা (বিসিবি) ইনশাআল্লাহ অনেকদিন পর আমাকে অফার দিয়েছে তো আমি এখনও ওভাবে আছি। যারা ছিল আগে চলে গেছে, এখন নতুন বোর্ড আসছে, তারা বসে একটা মিটিং করবে, তারপর আমাকে জানাবে যে কবে আমি জয়েন করবো।’

রফিক আরও বলেন, ‘তারা বলছে যেকোনো টিমে। আমার কোন টিম আমার নিজস্ব কোন টিম থাকবে না। তারা যে ডিপার্টমেন্টে দিবে সেই ডিপার্টমেন্টে কাজ করবো। ইনশাআল্লাহ আমি মনে করি যে ওটা আগে আমার কথা হলো যে আমি কাজ করি তারপর চিন্তা ভাবনা করবো।’ 

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬