তারকাদের বাদ দিয়ে বিশ্বকাপের আগে ১৬ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

১৩ জানুয়ারি ২০২৬, ১২:০১ PM
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ১৯ থেকে ২২ জানুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের জন্য বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। 

নিয়মিত অধিনায়ক শেই হোপ, অভিজ্ঞ রোস্টন চেজ, স্পিনার আকিল হোসেন এবং ব্যাটার শেরফেন রাদারফোর্ড দক্ষিণ আফ্রিকার এসএ-২০ লিগে ব্যস্ত থাকায় তাদের এই সিরিজে রাখা হয়নি। হোপের অনুপস্থিতিতে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে ব্র্যান্ডন কিংয়ের হাতে, যিনি এর আগেও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন।

সিরিজটিকে বিশ্বকাপের জন্য নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ হিসেবে দেখছে ক্যারিবীয় বোর্ড। দলের প্রধান তারকাদের মধ্যে রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে দলের জন্য স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে ফিরেছেন পেসার শামার জোসেফ ও ওপেনার এভিন লুইস। অন্যদিকে, আলজারি জোসেফকে নিয়ে কোনো ঝুঁকি না নিয়ে তাকে আপাতত মাঠের বাইরেই রাখা হয়েছে। এই সিরিজের বিশেষ চমক হিসেবে দলে ডাক পেয়েছেন সিপিএল মাতানো কুয়েন্টিন স্যাম্পসন, যিনি প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় আছেন।

ঘোষিত ১৬ সদস্যের এই দলে অধিনায়ক ব্র্যান্ডন কিংয়ের সঙ্গে রয়েছেন আলিক অ্যাথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস এবং অভিজ্ঞ শিমরন হেটমায়ার। বোলিং ও অলরাউন্ড বিভাগে শক্তি বাড়াতে রাখা হয়েছে ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জ্যাঙ্গু, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, জেডেন সিলস, র‍্যামন সিমন্ডস এবং শামার স্প্রিংগারকে। আফগানিস্তান সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের আগেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে ওয়েস্ট ইন্ডিজ।

ফ্রান্সের ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, নতুন বিতর্কে ফিফা
  • ০৮ জুলাই ২০২৬
মিশরের দুই পেনাল্টি দাবি কেন নাকচ করলেন রেফারি ও ভিএআর? যা …
  • ০৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ের পর যা বললেন মেসি
  • ০৮ জুলাই ২০২৬
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান…
  • ০৮ জুলাই ২০২৬
গোলশূন্য প্রথমার্ধ, আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধার…
  • ০৮ জুলাই ২০২৬
সালাহকে ফাউল করা হয়েছিল? রিপ্লেতে যা দেখা গেল
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence