বাংলাদেশি অধিনায়ক মানেই আবেগপ্রবণ: মঈন আলি

১০ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ PM
মঈন আলি

মঈন আলি © সংগৃহীত

ক্যারিয়ারের শুরু থেকেই বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে সখ্যতা মঈন আলির। সেই সুবাদে কাছ থেকেই তামিম ইকবাল, সাকিব আল হাসান কিংবা নতুন প্রজন্মের মেহেদী হাসান মিরাজদের পরখও করেছেন। তবে বাংলাদেশি অধিনায়কদের আবেগপ্রবণ বলছেন তিনি। 

শনিবার (১০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে মঈনের ভাষ্য, ‘বাংলাদেশে আমি যেটা দেখেছি, অধিনায়করা সবাই বেশ আবেগপ্রবণ। খেলাটার সঙ্গে তারা অনেক বেশি আবেগে জড়িয়ে পড়ে। এটা আসলে ব্যক্তিগত বিষয় না, বরং এখানকার সংস্কৃতির অংশ।’

সবচেয়ে কম আবেগপ্রবণ অধিনায়ক কে, এমন প্রশ্নে মঈন বলেন, ‘কেউই না। আগেই বলেছি সবাই এমন (আবেগপ্রবণ)। আপনি একজনের নাম বলুন তো।’

এদিকে বিপিএলে সিলেট টাইটান্সের অধিনায়ক মিরাজের নেতৃত্ব নিয়ে ইতিবাচকও এই অলরাউন্ডার। মঈনের মতে, মিরাজের মধ্যে ভালো অধিনায়ক হওয়ার সব গুণ রয়েছে, যদিও নিয়মিত নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি এখনও অনভিজ্ঞ।

মিরাজকে নিয়ে মঈন বলেন, ‘ভালো। সে তরুণ। ফ্র্যাঞ্চাইজি লিগ বা দল নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এখনো একটু অনভিজ্ঞ। কিন্তু আমার মনে হয়, সে খুব ভালো ক্যাপ্টেন হতে পারে। সে অলরাউন্ডার। ব্যাটিং আর বোলিং দুটোই পারে। এ ধরনের খেলোয়াড় সাধারণত দল নেতৃত্ব দিতে পারে।’ 

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬