ক্ষতিপূরণ পেতে মুস্তাফিজের সামনে যেসব আইনি পথ খোলা থাকছে

০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ PM
মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান © সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছাঁটাই করার পর বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। এর মধ্যে নতুন বিতর্ক কেকেআর তাঁকে যে ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল, সেই টাকার কি হবে? বাংলাদেশি পেসার কি এই টাকা পাবেন?

আইপিএলের নিয়ম

এক, কোনও ফ্র্যাঞ্চাইজি যে টাকায় কোনও ক্রিকেটারকে কেনে, সেই টাকা দিতেই হবে। প্রতিযোগিতা শুরুর আগে মোট টাকার ১৫ শতাংশ সেই ক্রিকেটারকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ মুস্তাফিজুরের ১ কোটি ৩৮ লক্ষ টাকা (৯.২০ কোটির ১৫ শতাংশ) আইপিএল শুরুর আগেই পাওয়ার কথা ছিল।

দুই, দলে নেওয়ার পর যদি কোনও ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি ছেঁটে ফেলে তা হলেও পুরো টাকা পাবেন সেই ক্রিকেটার।

তিন, কোনও ক্রিকেটার যদি চোট পেয়ে ছিটকে যান, তা হলেও তিনি ফ্র্যাঞ্চাইজির থেকে পুরো টাকা পাবেন।

কিন্তু এই নিয়মের কোনওটিই মুস্তাফিজুরের ক্ষেত্রে খাটছে না। কারণ, তাঁকে কেকেআর নিজে থেকে বাদ দেয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাঁকে বাদ দিয়েছে কেকেআর। সেটিও চোট বা শৃঙ্খলাভঙ্গের কারণে নয়। বিসিসিআই জানিয়েছে, চারপাশের উদ্ভূত পরিস্থিতির কারণে মু্স্তাফিজুরকে আইপিএলে খেলতে দেওয়া সম্ভব নয়।

মুস্তাফিজুর ৯.২০ কোটি টাকা পাবেন?

মুস্তাফিজুরের পক্ষে এই টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। সংবাদসংস্থা পিটিআইকে আইপিএলের এক কর্তা জানিয়েছেন, ‘‘আইপিএলের সব ক্রিকেটারের বেতন বিমার আওতাভুক্ত থাকে। বিদেশিদের কেউ শিবিরে যোগ দেওয়ার পর বা প্রতিযোগিতা চলাকালীন চোট পেলে ফ্র্যাঞ্চাইজি টাকা দেয়। বিমা থেকে ৫০ শতাংশ পর্যন্ত দেওয়া হয়। ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ক্ষেত্রে বিসিসিআই নিজেরাই এই টাকা দেয়।”

বর্তমান বিমা কাঠামোতে এ ধরনের পরিস্থিতিতে ক্ষতিপূরণের সুযোগ অত্যন্ত সীমিত। ওই সূত্র জানিয়েছেন, “মুস্তাফিজুরের পরিস্থিতিটি বিমা দাবির আওতায় পড়ে না। তাই কেকেআর তাঁকে এক পয়সা দিতে বাধ্য নয়।’’ ফলে বাংলাদেশি পেসার যদি ক্ষতিপূরণ চান, তা হলে তিনি তা পাবেন না।

মুস্তাফিজুর আইনি পথে যেতে পারেন?

বিষয়টি মুস্তাফিজুরের জন্য দুর্ভাগ্যজনক হলেও আইনি রাস্তায় যাওয়া ছাড়া তাঁর আর কোনও উপায় নেই। কিন্তু আইপিএল যেহেতু ভারতের প্রতিযোগিতা, এবং ভারতের আইনের এক্তিয়ারে পড়ে, তাই কোনও বিদেশি ক্রিকেটারকে এ দেশে মামলা করতে হলে বিস্তর আইনি ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে। খেলাধুলোর আন্তর্জাতিক আদালত ‘কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস’-এর দরজাও খোলা থাকছে মুস্তাফিজুরের জন্য।

সংবাদসূত্র: আনন্দবাজার

ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081