সিলেট টাইটান্সের ম্যাচসহ সব কার্যক্রম বয়কটের সিদ্ধান্ত

০২ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ PM
সিলেট টাইটান্স

সিলেট টাইটান্স © সংগৃহীত

সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপত্তিকর মন্তব্যের জেরে সিলেটের আজকের সহ সব বিপিএল ম‍্যাচ, প্র‍্যাকটিস, সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকরা। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ‍্যে প্রকাশ‍্যে ক্ষমা না চাইলে বিপিএলে সিলেট টাইটান্সের সব ম‍্যাচ, প্র‍্যাকটিস, প্রেস কনফারেন্স বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত সিলেট টাইটান্সের উপদেষ্টার মন্তব্যকে ঘিরেই সৃষ্টি হয় বিতর্ক। নিজের ফেসবুকে সাংবাদিকদের উদ্দেশে অপ্রীতিকর ও কুরুচিপূর্ণ ভাষায় একটি স্ট্যাটাস দেন ওই উপদেষ্টা। বিষয়টি প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানান ক্রীড়া সাংবাদিকরা। এরই পরিপ্রেক্ষিতে সিলেট টাইটান্সের ম্যাচ ও অনুশীলন কাভারেজ বয়কটের সিদ্ধান্ত নেন তারা।

জানা গেছে, এই ঘটনার সূত্রপাত আরও আগে। গত মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন দলটির উপদেষ্টা ফাহিম। সেখানেই তিনি বিপিএল ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। মাঠে দেওয়া সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের লক্ষ্য করে দেওয়া স্ট্যাটাস নতুন করে উত্তেজনা ছড়ায়।

সাংবাদিকদের দাবি, এমন মন্তব্য শুধু পেশাগত মর্যাদার পরিপন্থী নয়, বরং পুরো মিডিয়া অঙ্গনের প্রতি অসম্মানজনক। তাই তারা সম্মিলিতভাবে সিলেট টাইটান্সের ম্যাচ ও অনুশীলন কাভারেজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এ নিয়ে এখনো সিলেট টাইটান্স কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬
ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬