বিপিএল চলাকালেই আরেক তারকাকে দলে ভেড়াল রাজশাহী ওয়ারিয়র্স

০১ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ PM
রাজশাহী ওয়ারিয়র্স

রাজশাহী ওয়ারিয়র্স © সংগৃহীত

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। আসরের মাঝপথে সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে বিপিএল নিলামে দল না পেলেও এবার আনুষ্ঠানিকভাবে বার্লকে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

যদিও বিপিএলে পরিচিত মুখ বার্ল, গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে ১১ ম্যাচে ১৪৬ দশমিক ৫০ স্ট্রাইক রেটে ২৯৩ রান করেন এবং বল হাতে ৭ উইকেট নেন। 

এর আগে দুই মৌসুমে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন। তবে ২০১৯–২০ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলে অভিষেক হয় তার। সব মিলিয়ে বিপিএলে বার্লের সংগ্রহ ৫৭১ রান ও ১১ উইকেট।

এদিকে চলতি আসরে রাজশাহীও দারুণ ছন্দে রয়েছে। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে নাজমুল হোসেন শান্তর দল।

সরাসরি চুক্তি: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, জেমস নিশাম, হুসাইন তালাত, বিনুরা ফার্নান্দো, রায়ান বার্ল এবং সন্দীপ লামিচানে।

নিলাম থেকে: জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9