নিলামের আগে হঠাৎ ৯ ক্রিকেটার বাদ

১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ PM
আইপিএল নিলাম

আইপিএল নিলাম © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামকে ঘিরে ঘটছে নানা চমকপ্রদ ঘটনা। হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধনের পর কাটছাঁট করে ৩৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছিল। পরে আরও ৯ জনকে যুক্ত করলে তালিকা দাঁড়ায় ৩৫৯ জনে। কিন্তু শনিবার হঠাৎ করেই সেই তালিকা থেকে বাদ পড়েন ৯ ক্রিকেটার।

বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে ৬ জন ভারতীয় ও তিন জন বিদেশি। ভারতীয়রা হলেন- মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাট সিং। তাদের সবার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।

বিদেশিদের মধ্যে মালয়েশিয়ার বীরান্দিপ সিংয়ের ভিত্তিমূল্যও ছিল ৩০ লাখ রুপি। ১১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই অলরাউন্ডারের ঝুলিতে ৩ হাজারের বেশি টি-টোয়েন্টি রান ও ১০৫ উইকেট রয়েছে। দক্ষিণ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিনের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি করে।

সাড়ে তিনশ জনের তালিকা প্রকাশের পর এই ৯ জনকে যুক্ত করা হলেও কেন আবার তাদের বাদ দেওয়া হলো, এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি আইপিএল কর্তৃপক্ষ। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল মিনি নিলাম।  

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬