আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজ, অন্যদের কত?

০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:২০ PM
 মোস্তাফিজুর রহমান  ও রিশাদ হোসেন

মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন নিলামের ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। এদের মধ্যে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। 

তালিকায় স্থান পাওয়া অন্য বাংলাদেশি ক্রিকেটাররা হলেন- রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। 

মুস্তাফিজ ছাড়া তালিকায় থাকা অন্য ৫ ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি করে। এই ক্যাটাগরিতে আছেন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশের সপ্তম প্রতিনিধি হিসাবে তালিকায় আছেন রাকিবুল হাসান। জাতীয় দলে এখনো অভিষেক না হওয়া এই বাঁহাতি স্পিনারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। 

আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে বসবে বহুল প্রতীক্ষিত এই মিনি নিলাম। শুরুতে মোট এক হাজার ৩৯০ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করলেও যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকায় মাত্র ৩৫০ জনের জায়গা হয়েছে। এর মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার। বিদেশিদের তালিকায় আছেন ১৪ জন আনক্যাপড খেলোয়াড়, আর ভারতীয় আনক্যাপড ক্রিকেটারের সংখ্যা ২২৪ জন।

তালিকাভুক্ত ৩৫০ জনের মধ্য থেকে এবার দল পাবেন মাত্র ৭৭ জন। বিদেশি খেলোয়াড়দের জন্য ৩১টি স্লট এখনও খালি। যেখানে আলোচনার কেন্দ্রে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে মোট ৪০ জন ক্রিকেটার আছেন।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬