ভারতে গর্তযুক্ত রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকুনি, জেগে উঠলেন ‘ব্রেন ডেড’ নারী

১২ মার্চ ২০২৬, ০৯:১৬ AM
জেগে উঠলেন ব্রেন ডেড নারী

জেগে উঠলেন ব্রেন ডেড নারী © সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। চিকিৎসকেরা যে রোগীকে ব্রেন ডেড ঘোষণা করেছিলেন, তিনি অ্যাম্বুলেন্সের তীব্র ঝাঁকুনিতে হঠাৎ স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন। পরিবারের সদস্যরা এই ঘটনাটিকে অলৌকিক বলে অভিহিত করেছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ বছর বয়সী বিনীতা শুক্লা পিলিভিট এলাকার বাসিন্দা। ২২ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজ্যের বেরেইলি শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন, তার মস্তিষ্ক প্রায় বন্ধ, কার্যত ব্রেন ডেড অবস্থায় রয়েছেন।

চিকিৎসকদের এমন ঘোষণা পরিবারের সদস্যদের মানসিকভাবে ভেঙে দেয়। ২৪ ফেব্রুয়ারি তারা শেষকৃত্যের জন্য তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্বামী কুলদীপ কুমার শুক্লা জানান, তখন বিনীতা শ্বাস নিচ্ছিলেন না, কেবল দুর্বলভাবে হৃৎস্পন্দন চলছিল।

এ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাকে বাড়ি নেওয়ার পথে বেরেইলি-হরিদ্বার মহাসড়কের হাফিজগঞ্জ এলাকায় গাড়ি একটি বড় গর্তে পড়ে তীব্র ঝাঁকুনি খায়। সেই ধাক্কা লাগার পরই বিনীতা হঠাৎ স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন। ঘটনাটি দেখে পরিবারের সবাই বিস্মিত হয়ে যান এবং শেষকৃত্যের সব প্রস্তুতি সঙ্গে সঙ্গে বন্ধ করেন। এরপর তাকে দ্রুত নিউরোসিটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা পরীক্ষা করে নতুন করে চিকিৎসা শুরু করেন।

কুলদীপ কুমার বলেন, ‘ডাক্তার বলেছিলেন কোনও আশা নেই। আমি বাড়িতে ফোন করে শেষকৃত্যের প্রস্তুতি শুরু করতে বলেছিলাম। রাস্তায় আমাদের অ্যাম্বুলেন্স একটি গর্তে পড়ে তীব্র ঝাঁকুনি খায়। এরপরই স্ত্রীর শ্বাসপ্রশ্বাস আবার স্বাভাবিক হয়ে যায়। বুঝতে পেরেই আমি পরিবারকে জানিয়েছি এবং তাকে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাই। তিনি মৃত্যুকে জয় করেছেন।’

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, প্রয়োজনীয় পরীক্ষা ও সঠিক চিকিৎসার ফলে নারীর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছে এবং এক দিনের মধ্যেই তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে তিনি বাড়ি ফিরে স্বাভাবিকভাবে কথা বলছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬