আইপিএল নিলামে মোস্তাফিজের সর্বোচ্চ ভিত্তি মূল্য, সাকিবের কত?

০২ ডিসেম্বর ২০২৫, ১১:০০ AM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ AM
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামের জন্য এক হাজারেরও বেশি ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। যেখানে রয়েছে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের নামও। মুস্তাফিজকে রাখা হয়েছে শীর্ষ বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরিতে। তারা ভিত্তিমূল্য ২ কোটি রুপি। সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ১ কোটি রুপি। 

গত রবিবার (৩০ নভেম্বর) নিলামের জন্য নিবন্ধিত হওয়ার শেষ দিন পার হলে, গতকাল নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে জানিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে খেলোয়াড় কেনার এই অনুষ্ঠান।

মিনি নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। রয়েছে মোস্তাফিজুর রহমানসহ ৪৩ জন বিদেশি ক্রিকেটারের নাম। এ ছাড়াও এদের মধ্যে আছেন ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, জেমি স্মিথ, মুজিব উর রহমান, নাভিন উল হক, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, জস ইংলিস, গাস অ্যাটকিনসন, বেন ডাকেট, টম ব্যান্টন, টম কারেন, লিয়াম ডসন, ড্যানিয়েল লরেনস, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রাবিন্দ্রা, মাইকেল ব্রেসওয়েল, জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া, মাথিশা পাথিরানা, মহেশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারঙ্গা। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে শেষ ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

১ কোটি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান। এছাড়াও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নাম লিখেছেন, মায়াঙ্ক আগরওয়াল, কে.এস. ভারত, রবি বিষ্ণুই, ভেঙ্কটেশ আয়ার, রাহুল চাহার, আকাশ দীপ, দীপক হুদা, সরফরাজ খান, শিবম মাভি, নবদীপ সাইনি, চেতন সাকারিয়া, কুলদীপ সেন, পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠি, সন্দীপ ওয়ারিয়র ও উমেশ যাদবরা। 

সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করা যাবে। মিনি নিলাম থেকে খেলোয়াড়দের দলে টানতে ৭৭টি জায়গা ফাঁকা আছে ফ্র্যাঞ্চাইজিগুলোয়। এর মধ্যে ৩১টি জায়গাই বিদেশি খেলোয়াড়দের জন্য। ১০টি ফ্র্যাঞ্চাইজি থেকে পছন্দের খেলোয়াড়দের তালিকা পাওয়ার পর নিবন্ধিত খেলোয়াড়দের এই তালিকা ছাঁটবে আইপিএল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই সংক্ষিপ্ত তালিকা জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ ডিসেম্বর।

চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9