আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি

০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১১ AM
আইপিএল নিলাম

আইপিএল নিলাম © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামকে কেন্দ্র করে উত্তেজনা এখন তুঙ্গে। ইতোমধ্যে নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন আয়োজকরা। সেই তালিকায় মোট ৩৫০ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন, এর মধ্যে বাংলাদেশ থেকে আছেন ৭ জন।

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসবে বহুল প্রতীক্ষিত এই মিনি নিলাম। শুরুতে মোট এক হাজার ৩৯০ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করলেও যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকায় মাত্র ৩৫০ জনের জায়গা হয়েছে। এর মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার। বিদেশিদের তালিকায় আছেন ১৪ জন আনক্যাপড খেলোয়াড়, আর ভারতীয় আনক্যাপড ক্রিকেটারের সংখ্যা ২২৪ জন।

তালিকাভুক্ত ৩৫০ জনের মধ্য থেকে এবার দল পাবেন মাত্র ৭৭ জন। বিদেশি খেলোয়াড়দের জন্য ৩১টি স্লট এখনও খালি। যেখানে আলোচনার কেন্দ্রে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে মোট ৪০ জন ক্রিকেটার আছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে এই মিনি নিলাম।

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন যে ৭ বাংলাদেশি:

১. মোস্তাফিজুর রহমান (ফাস্ট বোলার সেট ২)- ২ কোটি রুপি 

২. রিশাদ হোসেন (স্পিন বোলার সেট ২)- ৭৫ লাখ রুপি 

৩. তাসকিন আহমেদ (ফাস্ট বোলার সেট ৩)- ৭৫ লাখ রুপি 

৪. তানজিম হাসান সাকিব (ফাস্ট বোলার সেট ৪)- ৭৫ লাখ রুপি 

৫. নাহিদ রানা (ফাস্ট বোলার সেট ৪)- ৭৫ লাখ রুপি 

৬. রাকিবুল হাসান (আনক্যাপড স্পিনার সেট ৪)- ৩০ লাখ রুপি 

৭. শরিফুল ইসলাম (ফাস্ট বোলার সেট ৫)- ৭৫ লাখ রুপি। 

দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬