জাতীয় ক্রিকেট লিগ

মার্শালের সেঞ্চুরি, ডাবলের অপেক্ষায় আনিসুল

০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ PM
আনিসুল ইসলামের উদযাপন

আনিসুল ইসলামের উদযাপন © সংগৃহীত

আনিসুল ইসলাম ও মার্শাল আইয়ুবের জোড়া সেঞ্চুরিতে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের প্রথম দিন নিজেদের করে রাখল ঢাকা বিভাগ। 

চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথমে ব্যাট করে প্রথম দিন শেষে ৮১ ওভারে ২ উইকেটে ৩৫৬ রান করেছে ঢাকা। ওপেনার আনিসুল ১৮৩ ও মার্শাল ১০৯ রানে অপরাজিত রয়েছেন।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭১ রানের সূচনা করেন ঢাকার দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আনিসুল। ৫ চারে ২৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন শিবলি। 

পরে ফয়সাল আহমেদ রায়হান ৯ ও জিশান আলম ২২ রানে আউট হলে জুটি বাঁধেন আনিসুল ও মার্শাল। চট্টগ্রাম বোলারদের শক্ত হাতে সামাল দিয়ে সেঞ্চুরি তুলে নেন দু’জনই। 

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৪তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পান আনিসুল। ১৩৭ বল খেলে আনিসুল যখন সেঞ্চুরির করেন, অন্যপ্রান্তে ২৯ রানে ছিলেন মার্শাল। অবশেষে ১১৯ বলে ক্যারিয়ারের ১৭৬তম ম্যাচে ২৯তম শতক পূর্ণ করেন মার্শাল। 

দিন শেষে অপরাজিত এই দুই ডান-হাতি ব্যাটার। ডাবল-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দিন শেষ করেছেন আনিসুল। ১৮ চার ও ৫ ছক্কায় ২২৭ বলে ১৮৩ রানে অপরাজিত আছেন তিনি। অন্যপ্রান্তে ১২ বাউন্ডারিতে ১৩২ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলছেন মার্শাল। 

১৫৩ রানে দ্বিতীয় উইকেট পতনের পর তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২০৩ রানের জুটি গড়েছেন আনিসুল ও মার্শাল।

ইরফান হোসেন ও নাইম হাসান একটি করে উইকেট নেন। 

ছয় মাসে ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান ৬৪৪ মিলিয়ন ডলার
  • ১২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
  • ১২ আগস্ট ২০২৬
যুবদল নেতা পরিচয়ে ৫০% চাঁদা দাবির অভিযোগ, পুলিশের সামনেই ঠি…
  • ১২ আগস্ট ২০২৬
চাকরি হারালেন গোলাম রুহানী-বিপ্লব কুমার, প্রজ্ঞাপন জারি
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ, কারা আছেন?
  • ১২ আগস্ট ২০২৬
ওয়াশরুমের অস্বাস্থ্যকর পরিবেশে বিপাকে তিতুমীরের নারী শিক্ষা…
  • ১২ আগস্ট ২০২৬