বিপিএল নিলাম শুরু নাঈমকে দিয়ে, এক কোটি ১০ লাখে নিল চট্টগ্রাম

৩০ নভেম্বর ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:১৯ PM
নাঈম শেখ

নাঈম শেখ © ফাইল ছবি

বিপিএল নিলাম শুরু হয়েছে জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার নাঈম শেখকে দিয়ে। তাকে এক কোটি ১০ লাখে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আজ রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার পর রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে শুরু হয়েছে বিপিএলের ১২তম আসরের নিলাম।

গত বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহককে নিয়ে চলে সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, নোয়াখালী এক্সপ্রেসের চতুর্মুখী লড়াই। অবশেষে চট্টগ্রাম রয়্যালস তাকে দলে ভিড়ে নিল।

দেশীয় ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় এবার মোট ১৫৯ জন জায়গা পেয়েছেন। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে আছেন কেবল লিটন দাস ও নাঈম শেখ। তাদের নিচে ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’-তে ১৭ জন, ‘ডি’-তে ২৬ জন, ‘ই’-তে ৩৮ জন এবং সর্বোচ্চ ৬৩ জন রয়েছেন ‘এফ’ ক্যাটাগরিতে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬