৫ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের

২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

বিপদ আরও বাড়লই। সতীর্থ তামিম ও অধিনায়ক লিটনের পথেই হাঁটলেন পারভেজ ইমনও। এতে মাত্র ৫ রানে ৩ উইকেট হারাল স্বাগতিকরা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮ রান। উইকেটে সাইফের নতুন সঙ্গী তাওহীদ হৃদয়।

ইনিংসের অ্যাডারের করা চতুর্থ ওভারের তৃতীয় বলে তুলে মারার চেষ্টা করতে গিয়ে জর্জ ডকরেলের ক্যাচে আউট হন পারভেজ। মাত্র ৬ বল খেলেই ১ রান করা পারভেজের আউট বাংলাদেশকে বড় চ্যালেঞ্জে ফেলল।

এর আগে, আইরিশদের ছুঁড়ে দেওয়া রেকর্ড লক্ষ্য তাড়ায় নেমে পঞ্চম বলে উইকেট হারায় স্বাগতিকরা। বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসের বলে মিড-অনে হ্যারি টেক্টরের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২ রান।

দ্বিতীয় ওভারে আউট অধিনায়ক লিটন। মাত্র ৩ বলে ১ রান করার পর দলকে ৪ রানে রেখে ফেরেন তিনি। অ্যাডাইরের দুর্দান্ত ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে নেওয়া লিটনের শটটি ধরে ফেলেন টিম টেক্টর।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬