নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা আইসিসির

১৫ নভেম্বর ২০২৫, ০৭:২৩ PM
আইসিসির সদর দপ্তর

আইসিসির সদর দপ্তর © সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ সাফল্যের পর নতুন একটি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মূলত নারী ক্রিকেটকে আরও জনপ্রিয় এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ।

নারী ক্রিকেটে বিনিয়োগ বাড়িয়ে এটির ভবিষ্যত গড়তে প্রতিযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছে আইসিসি। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আয়োজন হচ্ছে আইসিসি নারী এমার্জিং নেশনস ট্রফি।

২০ নভেম্বর থাইল্যান্ডে শুরু হবে এই টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে ৮টি সহযোগী দেশ—থাইল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া, তানজানিয়া, উগান্ডা, পাপুয়া নিউগিনি এবং সংযুক্ত আরব আমিরাত। নতুন এই টি-টোয়েন্টি ফরম্যাটের প্রতিযোগিতায় পাঁচটি দলের ওয়ানডে স্ট্যাটাস রয়েছে, বাকি তিনটি দল তাদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে অংশ নেবে। রাউন্ড-রবিন ফরম্যাটে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে এবং ৩০ নভেম্বর শেষদিনে পয়েন্ট টেবিলের সেরা দল জিতবে এই টুর্নামেন্ট।

টুর্নামেন্ট সম্পর্কে আইসিসি অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'নারী ইমার্জিং নেশন্স ট্রফি হলো একটি তিন-স্তরের উন্নয়ন পথের অংশ, যার মাধ্যমে ক্রিকেটে উদীয়মান দেশগুলোর জন্য উচ্চ-মানের পারফরম্যান্সের সুযোগ তৈরি করা হবে।’

এ ছাড়াও, সহযোগী দেশগুলোর উন্নয়নে আরও দুটি নতুন নারী টুর্নামেন্টেরও ঘোষণা দিয়েছে আইসিসি। ২০২৬ সালে রুয়ান্ডায় অনুষ্ঠিত হবে পাঁচ দলের নারী চ্যালেঞ্জ ট্রফি এবং ২০২৭ থেকে শুরু হবে আরেকটি ৮ দলের নতুন প্রতিযোগিতা, যেখানে সহযোগী দেশগুলো খেলবে শীর্ষ দলগুলোর বিপক্ষে।

বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৭০৫০এমএএইচ ব্যাটারি ও সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9