সিলেটে আমির, থাকছে আরও চমক

১০ নভেম্বর ২০২৫, ১১:৫৫ AM
কুশল, আমির, মঈন

কুশল, আমির, মঈন © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে সিলেট টাইটান্স দলে যোগ দিচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির। তার সঙ্গে শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসও যোগ দেবেন; এবারই প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন তিনি।

আসরের মাঝপথে সিলেট টাইটান্সের জার্সি গায়ে মাঠে নামবেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। তার সঙ্গে যোগ দেবেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইও, অবশ্য আগের তিনটি বিপিএল মৌসুমেও খেলেছেন। এবার হবে তার চতুর্থ আসর।

আরও পড়ুন : আকস্মিক অসুস্থতায় সিসিইউতে ফারুক আহমেদ

মঈন, আমির ও ওমরজাই সবাই বিপিএলে পরিচিত মুখ হলেও, মেন্ডিসের জন্য এটি হবে অভিষেক মৌসুম।

এদিকে গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলা মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে এবার সিলেট টাইটান্সে দেখা যাবে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে এই দুই বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬