ছন্দে থেকেও এশিয়া কাপের দলে জায়গা হলো না রবিনের

০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫১ PM
মাহফিজুল হক রবিন

মাহফিজুল হক রবিন © সংগৃহীত

চলতি মাসেই ইমার্জিং এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টটি সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই দলে জায়গা পাননি সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা মাহফিজুল হক রবিন। তার বাদ পড়া অনেকের কাছেই অপ্রত্যাশিত বলে মনে হয়েছে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেও রবিনকে দলে রাখা হয়নি। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে তিনি ১৩৯ স্ট্রাইকরেটে ১৯৪ রান করেছিলেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের হয়েও করেছিলেন সেঞ্চুরি। চলমান এনসিএলের দ্বিতীয় রাউন্ডেও পেয়েছেন আরেকটি সেঞ্চুরি, সব মিলিয়ে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি।

অন্যদিকে, ঘোষিত দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার জাওয়াদ আবরার ও লেগ স্পিনার স্বাধীন ইসলাম। যুব দলের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়েই ‘এ’ দলে ডাক পাওয়া এই দুই তরুণের অন্তর্ভুক্তি অনেকের কাছেই চমক হিসেবে এসেছে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘চারজন দৌড়ালে এখানে সবাই প্রথম হবে না। কেউ কেউ ক্লোজ থাকে রবিন স্ট্যান্ডবাই তালিকায় রয়েছে। স্ট্যান্ডবাই তালিকায় থাকা মানে খুব কাছেই রয়েছে দলের।’

তিনি আরও বলেন, ‘শুধু রবিন না যারাই পারফরম্যান্স করছে সবার দিকে চোখ রয়েছে, নজর রয়েছে, কেউ হারিয়ে যাবে না। একটা পজিশনের জন্য তো আসলে আমি অধিক কাউকে নিতে পারি না। আমার কাছে মনে হয়েছে টি-টোয়েন্টির জন্য যাদের নিয়েছি তারা স্ট্রাইকরেট বা অন্যান্য দিক থেকে ভালো চয়েজ।’

ভবিষ্যতে সুযোগ থাকছে জানিয়ে লিপু বলেন, ‘সাদা বলে আরো ভালো পারফর্ম করলে অবশ্যই সে সুযোগ পাবে। যখন যে ফরম্যাটে খেলবে তখন তাকে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু খেলতে হবে। লাল বলের জন্য তো আমি সাদা বলে নিব না বা সাদা বলের জন্য তো কাউকে লাল বলে নিব না।’

প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘সে হয়তো যা করেছে তার জন্য এই তিনজনের (ওপেনার) ভিতরে আসতে পারেনি। আরেকটু ভালো করলে হয়তো এখানে না হলে অন্য জায়গায় থাকবে শুধু এ টিমে থাকবে এমন না, তার থেকেও বড় দলে থাকবে।’

জাওয়াদ আবরারকে নেয়ার কারণ জানিয়ে লিপু বলেন, ‘তার ব্যাটিংকে আর একটু ভালো চ্যালেঞ্জে ফেলানোর জন্য নিয়ে এসেছি। মানে বড় চ্যালেঞ্জের জন্য আসলে, সামনে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে যাবে দুবাইতে এশিয়া কাপ। সে  আফ্রিকা, শ্রীলঙ্কাসহ কয়েকটা সিরিজে রান করেছে, দেখি আরেকটু বেটার দলের সাথে এখানে কি করতে পারে। তার কিছু প্রতিভা নিশ্চয়ই রয়েছে যে কারণে নজর পড়েছে।’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950