২ বলে ২ উইকেট নাসুমের

২৯ অক্টোবর ২০২৫, ০৭:১৬ PM
উইকেট নেওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের উদযাপন

উইকেট নেওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের উদযাপন © সংগৃহীত

শামীম হোসেনের বল ড্রাইভ করে ডিপ এক্সট্রা কাভারে ঠেলে এক রান নিয়ে ৩০ বলে অর্ধশতক পূর্ণ করেন শাই হোপ। অবশ্য পরের ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। তার ঘূর্ণিতে তানজিদ তামিমের হাতে দেন আথানেজ, ৩৩ বলে ৫২ রান করে বিদায় নেন।

পরের বলেই নাসুম বোল্ড করে শেরফানে রাদারফোর্ডকে ফেরান। এতে মাত্র দুই বলের ব্যবধানে দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরের ওভারে শাই হোপকে ফেরান মোস্তাফিজ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১২ রান ওয়েস্ট ইন্ডিজের।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। শুরুতে ব্রেন্ডন কিংকে (১) তুলে নেন তাসকিন আহমেদ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬