ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত

২৩ অক্টোবর ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০১:২১ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

হোম অব ক্রিকেটের ধীর ও টার্নিং উইকেটে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচটি গড়ায় সুপার ওভারে, যেখানে হেরে যায় স্বাগতিকরা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে তৃতীয় ও শেষ ম্যাচে।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। অপরদিকে, একই একাদশ নিয়ে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজও।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

কলেজ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের সত্যতা পেয়েছে তদন্ত কম…
  • ১৭ আগস্ট ২০২৬
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা
  • ১৭ আগস্ট ২০২৬
ফাইনালে মেসিকে যে কড়া হুমকি দিয়েছিলেন রেফারি
  • ১৭ আগস্ট ২০২৬
অবরুদ্ধ প্রাধ্যক্ষকে নিয়ে গেল ছাত্রদল, সংঘর্ষে হল ভিপি-জিএস…
  • ১৭ আগস্ট ২০২৬
চলতি বছরেই ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো
  • ১৭ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage