বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে দুইবারের চ্যাম্পিয়ন দল

০৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ PM
মিজানুর রহমান

মিজানুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের প্রভাব পড়তে শুরু করেছে দেশের ক্রিকেটে। তামিম ইকবাল খান বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের পর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এখনো কোনো আলোচনা হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল কর্ণধার মিজানুর রহমান তার ভোটাধিকার হারিয়েছেন। এমন পরিস্থিতিতে বিপিএলের পরবর্তী আসরে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছেন ফরচুন বরিশাল।

জানা গেছে, বিসিবি নির্বাচন শেষ হওয়ার পর নতুন কমিটি কবে গঠিত হবে তা ঠিক হয়নি। ফলে নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে, এর প্রভাবে ফরচুন বরিশাল ইতোমধ্যেই বিদেশি ক্রিকেটারদের সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ওনারা বিপিএল আয়োজন করতে পারবেন কি না সেটাই প্রশ্ন। নতুন নির্বাচিত কমিটিতে কারা আছে, যাদের ওপর ভর করে এমন বড় আয়োজন হবে? নামটাই বলুন। 

তিনি আরও বলেন, যেসব খেলোয়াড়কে সাইন করেছিলাম, সেগুলো সব বাতিল করতে হচ্ছে। ডিসেম্বরে বিপিএল আয়োজন কার্যত অসম্ভব।  

পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬