ভারত-পাকিস্তান মহারণের পর বাংলাদেশের সামনে নতুন সমীকরণ

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ PM
এশিয়া কাপের লোগো

এশিয়া কাপের লোগো © সংগৃহীত

আরও একটি একপেশে ম্যাচের সাক্ষী হলো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ভারতের কাছে ধরাশায়ী হয়েছে পাকিস্তান। তবে, এখনো ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায়নি দ্য গ্রিন ম্যানদের। পাকিস্তানের সামনে আরো দুটি ম্যাচ; আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দলটি। 

সুপার ফোরে রীতিমতো দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে ভারত। যদিও প্রথমে ব্যাট করে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ স্কোর ১৭১ রান গড়ে পাকিস্তান, তবুও জয় আসেনি।

জবাবে ব্যাট হাতে ঝড় তুলেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা। মাত্র ৩৯ বলে ৭৪ রান করে পাকিস্তানের বোলিং আক্রমণকে একপ্রকার তছনছ করে দেন তিনি। তার বিধ্বংসী এই ইনিংসে ভর করেই ৬ উইকেট ও ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ম্যান ইন ব্লু'রা।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেলেও নেট রানরেটে বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশ। মাত্র ১ বল হাতে রেখে ম্যাচ জেতায় +০.১২১ নেট রানরেট লিটন বাহিনীর। অন্যদিকে পাকিস্তানকে হারানোর পর টিম ইন্ডিয়ার নেট রানরেট +০.৬৮৯। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান ২ হলেও নেট রানরেটে বেশ এগিয়ে সূর্যকুমার যাদবের দল।

অন্যদিকে সুপার ফোরে আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া সুপার ফোরের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। বাকি দুটি ম্যাচে জিতলে কোনো হিসাবনিকাশ ছাড়াই ফাইনালে উঠবে টাইগাররা। এছাড়া অন্তত একটি জিতলেই ফাইনালে উঠার সুযোগ লিটন বাহিনীর। তবে আশার আলো এখানেই থেমে নেই, শেষ দুই ম্যাচ হারলেও বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকছে, যদি অন্যান্য ম্যাচগুলোর পর বাংলাদেশের পক্ষে আসে।

বাংলাদেশ আরও একটি ম্যাচ জিতলে নেট রানরেটের হিসাবনিকাশ সামনে আসবে। আর সেটা মিললে সহজেই ফাইনালের টিকিট পাবে টাইগাররা। পরের দুটি ম্যাচে হারলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে ভারতকে নিজেদের পরবর্তী দুই ম্যাচে জিততেই হবে। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে, আর শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে।

তবে হিসাবনিকাশ এখানেই শেষ নয়, একইসঙ্গে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে খুব অল্প ব্যবধানে হারতে হবে এবং বাংলাদেশের বিপক্ষে শেষ বলে বা ১ রানের ব্যবধানে জিততে হবে।

এসব হিসাব শেষে ভারতের পয়েন্ট ৬ থাকবে; আর বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সমান ২ পয়েন্ট, সেক্ষেত্রে নেট রানরেটে থাকা দলটিই ফাইনালে উঠবে। ফলে, বাংলাদেশেরও ভালো সুযোগ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9