টি-টোয়েন্টি পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা, তবে আত্মবিশ্বাসে বাংলাদেশ

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ PM
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটির মধ্য দিয়েই আজ শুরু হচ্ছে সুপার ফোরের লড়াই

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটির মধ্য দিয়েই আজ শুরু হচ্ছে সুপার ফোরের লড়াই © ফাইল ছবি

টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে মাঠে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ও চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খেলা শুরু হবে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটির মধ্য দিয়েই আজ শুরু হচ্ছে সুপার ফোরের লড়াই।

২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির সেই উত্তপ্ত ম্যাচের পর থেকে এই দুই দলের লড়াই মানেই বাড়তি রোমাঞ্চের আভাস। সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনার যেমন দেখা মিলেছে, তেমনি পাওয়া গেছে বিতর্কের খোরাক। টি-টোয়েন্টিতে সামগ্রিক লড়াইয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। দুই দলের মুখোমুখি হওয়া ২১ ম্যাচের ১৩টিতে জয় তাদের, বাংলাদেশ জিতেছে বাকি আটটিতে।

* এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণের আসরে দুই দলের রেকর্ড অবশ্য খুব বেশি তফাত নেই। ২০১৬ সালে মিরপুরে জিতেছিল বাংলাদেশ, আর ২০২২ সালে দুবাইয়ে জিতেছিল লঙ্কানরা। এরপর এবার ২০২৫ সালের এশিয়া কাপে প্রথম পর্বে জিতেছিল শ্রীলঙ্কা।

* সবশেষ দ্বিপাক্ষিক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে টাইগাররা। গত জুলাইতে শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছিল লিটনের দল।

* এর আগে বড় আসরে দুই দলের দেখা হয়েছিল গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ২ উইকেটে।

তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের তারিখ-সময় নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক ক…
  • ২৩ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
  • ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৫
  • ২৩ অক্টোবর ২০২৬