মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা সুপার ফোর মহারণ

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ PM
বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটাররা

বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটাররা © সংগৃহীত

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হওয়ার পর এখন শুরু হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্ব—সুপার ফোর। শনিবার (২০ সেপ্টেম্বর) শ্বাসরুদ্ধকর এক ম্যাচে মুখোমুখি হচ্ছে দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। 

বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখনও পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা ১৩টিতে আর বাংলাদেশ ৮টি ম্যাচে জয় পেয়েছে। এশিয়া কাপের ইতিহাসে চারবার মুখোমুখি হয়েছে দল দুটি, যেখানে শ্রীলঙ্কা তিনবার এবং বাংলাদেশ একবার জয়ের দেখা পেয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে বেশ এগিয়ে বাংলাদেশ। গত জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল লঙ্কানরা। টেস্টে ১-০, ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে পরাজয়ের স্বাদ নেয় স্বাগতিকরা। এছাড়া নিজেদের সবশেষ ম্যাচে এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা।

এদিকে মহাদেশীয় কিংবা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের লাইভ ম্যাচ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলেই বাংলাদেশ-শ্রীলঙ্কা মহারণ দেখা যাবে। স্পোর্টসভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে দেখা যাবে ম্যাচটি। মোবাইল ও অনলাইনে টফি অ্যাপ এবং ট্যাপম্যাড অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে। এছাড়া স্পোর্টস জেডএফওয়াই, এইচডি স্ক্রিনেও ম্যাচটি সরাসরি দেখা যাবে।

অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড সংশোধনী বিষয় নিয়ে যা বলছে মন্ত্রণা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9