ইতিহাস গড়ার মিশনে বড় পুঁজি পেল না বাংলাদেশ

২২ জুলাই ২০২৫, ০৭:৫৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৭:৪৬ PM
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে দীর্ঘ ৯ বছরের আক্ষেপের অবসান ঘটায় বাংলাদেশ। এবার সামনে আরও বড় সুযোগ—এই ম্যাচে জয় পেলেই প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। তবে ইতিহাস গড়ার মিশনে বড় পুঁজি পায়নি বাংলাদেশ।

মঙ্গলবার (২২ জুলাই) হোম অব ক্রিকেট মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ পেয়েছে  বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন জাকের আলী। 

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৭ বল খেলে মাত্র ৩ রান যোগ করে ফেরেন তানজিদের জায়গায় সুযোগ পাওয়া নাঈম শেখ। ফাহিম আশরাফের বলটি উইকেটকিপারের মাথার ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু ঠিক মতো টাইমিং করতে না পারায় ক্যাচ তুলে দেন সরাসরি উইকেটরক্ষকের হাতে।

সতীর্থ নাঈমের দেখানো পথেই হাঁটেন। সালমানকে উড়িয়ে ডিপ মিডউইকেটে খেলতে চেয়েছিলেন লিটন। তবে টাইমিং না হওয়ায় হাসান নেওয়াজের ক্যাচ হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ৯ বলে ১ চারে ৮ রান করে বিদায় নেন উইকেটকিপার এই ব্যাটার। 

এরপর রানআউটে কাটা পড়েন তাওহীদ হৃদয়। মিড অফে বল ঠেলে একটি রান চুরি করতে চেয়েছিলেন হৃদয়। কিন্তু সরাসরি থ্রোয়ে ননস্ট্রাইকিং প্রান্তের উইকেট ভেঙে দেন সালমান আলী। ৪ বলের মধ্যে ২ উইকেট হারানো সালমান মির্জার ওভারটিতে কোনো রান নিতে পারেনি স্বাগতিকরা। 

পাওয়ার প্লে’তে ইমনের উইকেটও হারায় বাংলাদেশ। কিছুটা রয়েসয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ১৪ বলে ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মাত্র ৩ রান ব্যবধানে ৩ উইকেট হারানো টাইগার শিবিরকে টেনে তুলছিলেন মেহেদী ও জাকির জুটি। পঞ্চম উইকেট জুটিতে ফিফটিও তুলে ফেলেন তারা। তবে এরপরই বিদায়ঘণ্টা বাজে মেহেদীর।

মোহাম্মদ নেওয়াজকে ছক্কা হাঁকানোর পরের বলেই আউট এ অলরাউন্ডার। লং অফে তার ক্যাচ নেন হাসান নেওয়াজ। এতে ৫৩ রানের পঞ্চম উইকেট জুটিও। ২৫ বলে ৩৩ রান করে ফেরেন মেহেদী। দলীয় সেঞ্চুরির আগে শামীমের উইকেটও হারায় স্বাগতিকেরা। ওভারের প্রথম বলে আহমেদ দানিয়ালকে ছক্কা হাঁকান জাকের। এরপর এক রান নিয়ে শামীমকে স্ট্রাইক দেন। কিন্তু এই অলরাউন্ডারকে বোল্ড করে ‘প্রতিশোধ’ নেন অভিষিক্ত এই পেসার। ৪ বল খেলে মাত্র ১ রান করেন বলটিকে উইকেটে টেনে আনা শামীম।

আগের বলে সালমান মির্জাকে চারে মেরে দলের সংগ্রহ ১০০ রানে পৌঁছে দেন তানজিম সাকিব। তবে পরের বলেই ছক্কা মারতে গিয়ে এক্সট্রা কভারে ফখর জামানের দুর্দান্ত ক্যাচে পরিণত হন এ পেসার। দ্রুত রান তুলতে গিয়ে রিশাদও বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি (৪ বলে ৮ রান)। তবে জাকেরের লড়াকু ফিফটিতেও বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950