মেহেদীর ঘূর্ণিতে ফিরলেন হারিস, দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ

২০ জুলাই ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৮:৩৩ PM
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ © সংগৃহীত

উইকেট শিকারের প্রতিযোগিতাটা শেখ মেহেদীর হাতেই হতে পারতো।  তবে তাসকিনের ভুলে তা হয়ে উঠেনি। অবশ্য এক ওভার বিরতি দিয়েই সেই আক্ষেপ মিটিয়েছেন এ স্পিনার। 

হারিস রউফকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দিলেন মেহেদী। তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মাত্র এক বাউন্ডারি হাকিয়েই সাজঘরে ফেরেন পাকিস্তানি এই ব্যাটার, ফলে খানিকটা স্বস্তিতে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৮ রান। ফখরের সঙ্গে উইকেটে আছেন সামলান আলি আগা। 

রবিবার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। প্রথম ওভারেই দারুণ সুযোগ তৈরি করেছিলেন শেখ মেহেদী।

তবে মেহেদীর বলে শর্ট ফাইন লেগে ফখর জামানের সহজ ক্যাচ ফেলে দেন তাসকিন। অবশ্য পরের ওভারেই সেই ভুলের কিছুটা ক্ষতিপূরণ করেন এই পেসার। নিজের ওভারে সাইম আইয়ুবকে ফেরান তিনি। ডিপ ফাইন লেগে মোস্তাফিজ কোনো ভুল না করে নিখুঁত ক্যাচ ধরেন। সাইম ৪ বল খেলে করেন ৬ রান।

চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬