‘কফি খাচ্ছিলাম, চিল করছিলাম—মুহূর্তেই দেখি পাঁচ উইকেট নেই’

০৩ জুলাই ২০২৫, ০৯:৪৯ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১০:০৪ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

দলীয় সেঞ্চুরির পর পরিস্থিতি বেশ স্বস্তিদায়কই ছিল। মাঝারি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই করেছিলেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। যে কারণে একটু বিরতিতে কফিতে চুমুক দিচ্ছিলেন তাসকিন আহমেদ। কিন্তু ফিরে এসেই হতবাক—ততক্ষণে সাজঘরে আরও পাঁচ ব্যাটার! ১০৫ রান করতেই ৮ উইকেট হারিয়ে বসে টাইগাররা।

এই অপ্রত্যাশিত ধসেই ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত ১৬৭ রানেই গুটিয়ে গিয়ে ৭৭ রানের বড় ব্যবধানে পরাজয় দেখে টাইগাররা।

ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন, ‘এটা আমাকে মনে করিয়ে দেয় যে ক্রিকেটে কিছু অনিশ্চয়তা আছে... আমি আশা করিনি; কারণ, আমি ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ-ই ৫ উইকেট পড়ে গেল। কিন্তু আশা করি, আমরা পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরব। সবাই ভুল থেকে শিখে কিন্তু এটা ভালো লাগেনি।’

তিনি আরও বলেন, ‘আসলে একটা ওভারে দুইজন সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়ত কিছুটা প্যানিক হয়েছিল। তো তখন দেখা গেছে, চাপের মধ্যে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে, একটু অপ্রত্যাশিত ছিল। কারণ, আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি, এতটাও বাজে টিম আমরা না।’

অবশ্য সামনের ম্যাচ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাসকিনের। তার ভাষ্য, ‘সবার ক্যাপাবিলিটি আছে, অপ্রত্যাশিত এই ধসের জন্যই হেরে গেলাম, কিন্তু আমরা আশা করছি, দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা এবং সামনে ভালো জয় নিয়ে আসব, কারণ স্বপ্ন দেখা ছাড়া তো এগোনো যাবে না, প্রতিদিন আমরা অনেক কঠোর পরিশ্রম করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া রাখবেন।’  

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬