জোড়া মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

২৪ জুন ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৮:২৫ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচকে সামনে রেখে দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। 

দ্বিতীয় টেস্টের একাদশে থাকলেই লাল-সবুজের দশম খেলোয়াড় হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন লিটন। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের। অভিষেক টেস্টের এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ৮ চার ও এক ছক্কায় ৪৫ বলে ৪৪ রান করেন ডান-হাতি এই ব্যাটার। এরপর দেশের হয়ে সর্বমোট ৪৯ টেস্ট খেলেন লিটন। ৪ সেঞ্চুরি ও ১৮ হাফ-সেঞ্চুরিতে ৩৪ দশমিক ২৯ গড়ে ২ হাজার ৮৮১ রান করেন তিনি। 

লিটনের আগে বাংলাদেশের হয়ে টেস্টে ৯ জন ক্রিকেটার ৫০ বা তার বেশি টেস্ট খেলেছেন। তারা হলেন- মুশফিকুর রহিম (৯৭ ম্যাচ), মুমিনুল হক (৭২ ম্যাচ), সাকিব আল হাসান (৭১ ম্যাচ), তামিম ইকবাল (৭০ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (৬১ ম্যাচ), তাইজুল ইসলাম (৫৪ ম্যাচ), মেহেদি হাসান মিরাজ (৫৩ ম্যাচ), হাবিবুল বাশার সুমন (৫০ ম্যাচ) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (৫০ ম্যাচ)।

এছাড়া উইকেটরক্ষক হিসেবে টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের মালিক হবার সুযোগ লিটনের সামনে। বর্তমানে সর্বোচ্চ ডিসমিসালে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের পাশেই আছেন লিটন। 

দু’জনেরই সমান ১১৩টি করে ডিসমিসাল আছে। ডিসমিসালে ক্যাচ ও স্ট্যাম্পিংয়েও একই কাতারে মুশফিক-লিটন। দু’জনই সমান ৯৮টি করে ক্যাচ এবং ১৫টি করে স্টাম্পড আউট করেছেন। তবে মুশফিকের চেয়ে ৪৮ ম্যাচ কম খেলেছেন লিটন। মুশফিক ৯৭ ও লিটন ৪৯ টেস্ট খেলেছেন। 

এই তালিকায় তৃতীয়স্থানে আছেন আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। ২০০০ থেকে ২০০৭ পর্যন্ত টেস্ট খেলা মাসুদের ৪৪ ম্যাচে ৮৭টি ডিসমিসাল আছে। এর মধ্যে ৭৮টি ক্যাচ এবং ৯টি স্টাম্পড আউট করেছেন অভিষেক টেস্টের উইকেটরক্ষক মাসুদ।

চতুর্থস্থানে আছেন নুরুল হাসান সোহান। ১১ ম্যাচে ২৫টি ক্যাচ এবং ৯টি স্ট্যাম্পিংয়ে ৩৪ ডিসমিসাল আছে তার। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9