নতুন শুরুর স্বপ্ন নিয়ে মিরাজরা এখন শ্রীলঙ্কায়

১৩ জুন ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
বাংলাদেশ ক্রিকেট দলের দুটি বহর শ্রীলঙ্কায় পৌঁছেছে

বাংলাদেশ ক্রিকেট দলের দুটি বহর শ্রীলঙ্কায় পৌঁছেছে © সংগৃহীত

মেহেদী হাসান মিরাজের চোখে-মুখে স্বপ্ন, নতুন দিনের, নতুন বাংলাদেশের। এবার তিনি শ্রীলঙ্কা সফরে গেলেন নতুন পরিচয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে গতকাল মিরাজকে ১ বছর মেয়াদে ওয়ানডে অধিনায়ক করেছে। ওয়ানডে অধিনায়ক হিসেবে আজ সকালে মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর দুপুরে মিরাজ শ্রীলঙ্কার বিমান ধরেছেন। স্থানীয় সময় বিকেলে দ্বীপরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশি অলরাউন্ডার।

জানা গেছে, দ্বিতীয় বহরে মিরাজের সঙ্গে গেছেন শান্ত, সৈয়দ খালেদ আহমেদ, মুমিনুল হক, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়রা। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। গলে ১৭ জুন টেস্ট দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে। সিরিজ খেলতে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা এখন লঙ্কায়।

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের দুটি বহর শ্রীলঙ্কায় পৌঁছেছে। প্রথম বহরে গতকাল লঙ্কায় গেছেন নাহিদ রানা, মাহিদুল ইসলাম অঙ্কনসহ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও পেস বোলিং কোচ শন টেইট। এবারের শ্রীলঙ্কা সিরিজ দিয়ে তিন সংস্করণে বাংলাদেশ খেলবে তিন অধিনায়কের নেতৃত্বে। টেস্ট ও ওয়ানডের অধিনায়ক শান্ত ও মিরাজ। টি-টোয়েন্টি বাংলাদেশ খেলবে মিরাজের নেতৃত্বে।

বাংলাদেশ ক্রিকেট দল কেমন বাজে খেলছে, সেটার প্রতিফলন দেখা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র‍্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি, ওয়ানডে দুই সংস্করণেই বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে। টেস্টে দলটির অবস্থান ৯ নম্বরে। কদিন আগে ঘরের মাঠে বাংলাদেশ টেস্ট হেরেছে জিম্বাবুয়ের কাছে। ৬ টি-টোয়েন্টির মধ্যে কেবল একটিতে জিতেছে বাংলাদেশ। যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের কাছে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশের সিরিজ হারের ঘটনা রয়েছে।

১৭ জুন গলে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। যেখানে শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কা সিরিজে তিন অধিনায়কের নেতৃত্বে তিন সংস্করণ খেলতে যাওয়া বাংলাদেশ এবার ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটা সময়ই বলে দেবে।

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রামেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৭ দালালের বিভিন্ন মেয়াদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মাহমুদউল্লাহর নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬