হঠাৎ ক্রিকেটকে বিদায় বললেন ক্লাসেন

০২ জুন ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৯:১২ PM
হেনরিখ ক্লাসেন

হেনরিখ ক্লাসেন © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার হেনরিখ ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই বিদায়ের বিষয়টি জানিয়েছেন। ৩৩ বছর বয়সী ক্লাসেনের সিদ্ধান্ত কিছুটা যেন অবাক করার মতোই।

ইনস্টাগ্রামে ক্লাসেন জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য কতটা কঠিন ছিল। দক্ষিণ আফ্রিকান ব্যাটার লিখেছেন, ‘আমার জন্য একটি দুঃখের দিন, কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ও পরিবারের ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো কী হবে, তা বুঝতে সময় লেগেছে। এটি সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত ছিল, তবু এখন আমার মন শান্তি পাচ্ছে।’

আরও পড়ুন: বুলবুলের কার্যক্রম স্থগিতাদেশ চেয়ে ফারুক আহমেদের রিট বাতিল

২০১৮ সালে অভিষেকের পর ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্লাসেন। ক্লাসেন লেখেন, ‘প্রোটিয়াদের হয়ে খেলতে পারা আমাকে অসাধারণ কিছু মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ দিয়েছে, যারা আমার জীবন বদলে দিয়েছেন—সেই সব মানুষদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। প্রোটিয়াদের জার্সি গায়ে জড়ানোর আমার যাত্রা ছিল অন্যদের থেকে আলাদা। কিছু কোচ আমার ওপর আস্থা রেখেছেন, যাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।’

দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা ক্লাসেনের কাছে বড় সম্মানের, ‘প্রোটিয়াদের ব্যাজ বুকে নিয়ে খেলাটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান ছিল এবং তাই থাকবে।’

ক্লাসেন দক্ষিণ আফ্রিকার হয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন। ৬০ ওয়ানডেতে করেছেন ২১৪১, ব্যাটিং গড় ৪৩.৬৯। টি-টোয়েন্টিতে তার রান ১০০০, স্ট্রাইক রেট ছিল ১৪১.৮৪। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬