বুলবুলের কার্যক্রম স্থগিতাদেশ চেয়ে ফারুক আহমেদের রিট বাতিল

০২ জুন ২০২৫, ০১:৫৭ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৯:১২ PM
আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদ

আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদ © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি হাইকোর্ট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। সোমবার (২ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালতে ফারুক আহমেদের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অন্যদিকে, বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। 

এর আগে গতকাল রোববার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়। রিটটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরিচালক ও বিসিবি সভাপতি পদে তার কার্যক্রম পরিচালনায়ও স্থগিতাদেশ চাওয়া হয়। রিটে যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাঁচজনকে বিবাদীকে করা হয়।

পরে রিটকারীর আইনজীবী মো. রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, ফারুক আহমেদ রিটটি দায়ের করেছেন। রিটের ওপর সোমবার শুনানি হতে পারে।

প্রসঙ্গত, গত ২৯ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরদিন ৩০ মে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। 

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬