হাসান-মিরাজদের তুলোধুনো করে রানের পাহাড় পাকিস্তানের

৩০ মে ২০২৫, ১১:২২ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৬:১৭ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই বড় পুঁজি গড়েছিল পাকিস্তান। এবার সিরিজ বাঁচানোর ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের বোলাররা। পাকিস্তানি ব্যাটারদের সামনে রীতিমত খাবি খেয়েছেন তারা। রিশাদ হোসেন-হাসান মাহমুদদের এমন সাদা-মাটা বোলিংয়ে আজও দুইশ' ছাড়ানো সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।

শুক্রবার (৩০ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওপেনার শাহিদজাদা ও নওয়াজের ফিফটি এবং হারিসের ফিফটি ছোঁয়া ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান করেছে দ্য গ্রিন ম্যানরা।

এদিনও টস ভাগ্য সহায় হয়নি লিটন দাসের। ফিল্ডিংয়ে নেমে শুরুতেই ওপেনার সাইম আইয়ুবকে প্যাভিলিয়নে ফেরায় বাংলাদেশ। দলীয় ১২ রানের মাথায় ৪ বলে ৪ রান করে রান-আউট হয়ে ফেরেন এই ওপেনার। 

দ্বিতীয় উইকেট জুটিতে ১০৩ রান যোগ করেন শাহিবজাদা ও হারিস। এই জুটিতেই বড় পুঁজির স্বপ্ন বুনে স্বাগতিকরা। তবে ২৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলে ফেরেন তিনে নামা হারিস। অন্যপ্রান্তে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন দুইবার জীবন পাওয়া শাহিবজাদা। ৬ ছক্কার সঙ্গে ৪ চারে এই ইনিংস সাজান ফখর জামানের জায়গায় একাদশে ঢোকা এই ওপেনার।

আগের ম্যাচে দারুণ খেলা নাওয়াজ-ও ফিফটি ছুঁয়ে ফেলেন। ৩ ছক্কা আর ২ চারে তার ব্যাট থেকে ২৬ বলে ৫১ রানের হার না মানা ইনিংস আসে। 

দ্রুত এই দুই ব্যাটারকে হারানোর পর কিছুটা কমে পাকিস্তানের রান তোলার গতি। শেষদিকে ১২ বলে সালমান আগার ১৯ এবং শাদাব খানের ৭ রানের সুবাদে বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9