তামিম-মাহমুদুল্লাহদের উদাহরণ টানলেন ফারুক

০৬ এপ্রিল ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৫ PM
ফারুক আহমেদ

ফারুক আহমেদ © সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আজ (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদসহ আরও অনেকে।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘যখন কোন খেলোয়াড় তৈরি হয়, তখন আইডল তৈরি হয়, যাকে আদর্শ মনে করে অন্যরাও এগিয়ে যায়। একসময় আমাদের ফুটবলে এমন হয়েছে। এখন আমরা ক্রিকেটকে বিশ্ব দরবারে নিয়েছি। আমাদের বেশ কিছু খেলোয়াড় এসেছে যাদের দেখে সব জায়গায় সবাই চিন্তা করে তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের মতো খেলোয়াড় হতে পারতাম। তারা এখন রোল মডেল। সবার কাছে আমার অনুরোধ থাকবে আমাদের যেসব প্রতিবন্ধকতা আছে এগুলোতে যেন সবাই নজর দেয়।’

নিজের শৈশবের স্মৃতি মনে করিয়ে দিয়ে ফারুক আরও বলেন, ‘আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন চিন্তা করতাম বিকেল ৪-৬টা কখন বাজবে। পড়াশুনা থাকবে, কিন্তু সবার জন্য এটাও গুরুত্বপূর্ণ।’

সারা বছরই যেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের উন্মাদনা থাকে এমনই প্রত্যাশা ফারুকের, ‘আমি আশা করব এই দিবসকে যত উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে আমরা পালন করছি, এটার প্রতিফলন যেন সারা বছর আমরা দেখতে পাই।’

ট্যাগ: বিসিবি
কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬