দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব

২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ PM
রাজধানী ঢাকার রাস্তায় বাস

রাজধানী ঢাকার রাস্তায় বাস © সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ওপর ভিত্তি করে পরিবহন ভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এতে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। এ ছাড়া, নৌপথে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী কর্তৃৃক প্রচারিত এক জরুরি প্রেস বার্তায় এ প্রস্তাব করা হয়।

সংগঠনটির অভিযোগ, ভাড়া পুনর্নির্ধারণ প্রক্রিয়ায় যাত্রীদের প্রতিনিধি না রেখে একপেশেভাবে মালিকদের সুবিধা দেওয়ার প্রচেষ্টা চলছে। সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে একাধিক রুদ্ধদ্বার বৈঠক করলেও যাত্রীদের মতামত গ্রহণের কোনো উদ্যোগ নেয়নি।

এদিকে ভাড়া পুনর্নির্ধারণে পরিবহন মালিকদের প্রকৃত পরিচালন ব্যয়বৃদ্ধি এবং এর বিপরীতে ভাড়া বৃদ্ধির সঠিক হিসাব জনসমক্ষে প্রকাশে স্বচ্ছতার অভাব রয়েছে বলে দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতি। জনস্বার্থে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত এবং ভুক্তভোগী যাত্রীদের প্রতিনিধিদেরও আলোচনায় রাখার দাবি জানায় সংগঠনটি।

যাত্রী কল্যাণ সমিতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্…
  • ১৩ অক্টোবর ২০২৬