দক্ষিণ এশিয়ার ৮ দেশে জ্বালানি তেলের দাম কেমন?

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ PM
জ্বালানি তেল

জ্বালানি তেল © টিডিসি ছবি

বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং নিজ নিজ দেশের সরকারি নিয়মের কারণে একেক দেশে জ্বালানি তেলের দাম এখন একেক রকম হয়ে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সেটি ব্যতিক্রম। আন্তর্জাতিক বাজারে তেল পর্যবেক্ষণকারী সংস্থা ‘গ্লোবাল পেট্রোল প্রাইসেস’-এর সর্বশেষ তথ্য থেকে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের জ্বালানি তেলের বাজার পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদন।

বাংলাদেশ
মধ্যপ্রাচ্যের সংঘাত ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি খাতেও। এরই মধ্যে দেশের বাজারে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। 

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা (এক ডলার ০৯ সেন্ট), অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা (এক ডলার ৩৪ সেন্ট), পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা (এক ডলার ৩০ সেন্ট) ও কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা (এক ডলার ২৬ সেন্ট)।

ভারত
‘গ্লোবাল পেট্রোল প্রাইসেস’-এর সর্বশেষ তথ্য মতে ভারতে ডিজেলের দাম লিটার প্রতি এক ডলার ০২ সেন্ট (প্রায় ১২৫ টাকা ২৬ পয়সা), পেট্রোলের দাম লিটার প্রতি এক ডলার ১৩ সেন্ট ( প্রায় ১৩৮ টাকা ৭৬ পয়সা) ও কেরোসিনের দাম লিটার প্রতি ০.৪৮ সেন্ট প্রায় (৫৮ টাকা ৯৪ পয়সা) ।

পাকিস্তান
‘গ্লোবাল পেট্রোল প্রাইসেস’-এর সর্বশেষ তথ্য মতে পাকিস্তানে ডিজেলের দাম লিটার প্রতি এক ডলার ৫০ সেন্ট (প্রায় ১৮৪ টাকা ২০ পয়সা) , পেট্রোলের দাম লিটার প্রতি এক ডলার ৩৮ সেন্ট (১৬৯ টাকা ৪৬ পয়সা) ও কেরোসিনের দাম লিটার প্রতি এক ডলার ১৭ সেন্ট (প্রায় ১৪৩ টাকা ৬৮ পয়সা)।

আফগানিস্তান
‘গ্লোবাল পেট্রোল প্রাইসেস’-এর সর্বশেষ তথ্য মতে আফগানিস্তানে ডিজেলের দাম লিটার প্রতি ১ ডলার ২১ সেন্ট (প্রায় ১৪৮ টাকা ৫৯ পয়সা) এবং পেট্রোলের দাম লিটার প্রতি এক ডলার ৩৪ সেন্ট (প্রায় ১৬৪ টাকা ৫৫ পয়সা)।

নেপাল 
‘গ্লোবাল পেট্রোল প্রাইসেস’-এর সর্বশেষ তথ্য মতে নেপালে ডিজেল, পেট্রোল ও কোরোসিনের দাম লিটার প্রতি ১ ডলার ৩০ সেন্ট (প্রায় ১৫৯ টাকা ৬৪ পয়সা)।

ভুটান
‘গ্লোবাল পেট্রোল প্রাইসেস’-এর সর্বশেষ তথ্য মতে ভুটানে ডিজেলের দাম লিটার প্রতি ১ ডলার ০৮ সেন্ট (প্রায় ১৩২ টাকা ৬২ পয়সা) এবং পেট্রোলের দাম লিটার প্রতি এক ডলার ০৩ সেন্ট (প্রায় ১২৬ টাকা ৪৮ পয়সা)।

শ্রীলঙ্কা 
‘গ্লোবাল পেট্রোল প্রাইসেস’-এর সর্বশেষ তথ্য মতে শ্রীলঙ্কায় ডিজেলের দাম লিটার প্রতি ১ ডলার ৪৫ সেন্ট (প্রায় ১৭৮ টাকা ০৬ পয়সা), পেট্রোলের দাম লিটার প্রতি এক ডলার ৪৪ সেন্ট (প্রায় ১৭৬ টাকা ৮৩ পয়সা) এবং কোরোসিনের দাম লিটার প্রতি ৮৬ সেন্ট (প্রায় ১০৫ টাকা ৬১ পয়সা)। 

মালদ্বীপ
‘গ্লোবাল পেট্রোল প্রাইসেস’-এর সর্বশেষ তথ্য মতে মালদ্বীপে ডিজেলের দাম লিটার প্রতি ১ ডলার ১৩ সেন্ট (প্রায় ১৩৮ টাকা ৭৬ পয়সা) এবং পেট্রোলের দাম লিটার প্রতি এক ডলার ০৩ সেন্ট (প্রায় ১২৬ টাকা ৪৮ পয়সা)।

নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আরেক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে মেসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের ‘অযৌক্তিক’ মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহাখালীতে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের যেভাবে কাটবে প্রধানমন্ত্রীর ব্যস্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রতি কিলোমিটার ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার, হাসপাতাল পরিদর্শন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬