অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম—দাবি রিজভীর

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ PM
 বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ © টিডিসি ছবি

কৃষি ও কলকারখানায় উৎপাদনে অপরিহার্য ডিজেল, পেট্টোল, কেরোসিনসহ জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারী সিদ্ধান্তের পক্ষে সাফাই দিলেন ক্ষমতাসীন দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি দাবি করেছেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম। 

সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। 

সরকার জ্বালানি সংকট মোকাবেলায় চেষ্টা করছে বলেও জানিয়ে রিজভী বলেন, বিশ্বে অন্যান্য দেশের তুলনায় জ্বালানি তেলের দাম বাংলাদেশ অনেক কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে। আমরা জ্বালানিতে ভর্তুকি দিচ্ছি। মূল্য সমন্বয় করার পরেও লোকসান গুনতে হচ্ছে।

এ সময় তিনি বিভিন্ন দেশের বর্তমান জ্বালানি তেলের দামের সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের তুলনা তুলে ধরেন। বলেন, সরকার আন্তরকিতার সঙ্গে চেষ্টা করছে জ্বালানি সংকট নিরসনে।

রিজভী বলেন, কম দামে কিভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধী দলের লং মার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।’

এক দফার হুঁশিয়ারি দেওয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কম দামে কিভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধী দলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনা দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে জানিয়েছেন রিজভী। তার দাবি, সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে।

এর আগে গতকাল রবিবার বিকেলে দলের নেতাদের নিয়ে যৌথসভা করেন ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত নেয়া হয়।  বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে যৌথ সভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

নেতারা জানান, সভায় দলের যৌথ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল থেকে শুরু করে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আরও চাঙ্গা করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। তারা মনে করেন, একটি বিশেষ মহল সুপরিকল্পিত উপায়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যা মোকাবিলায় সর্বস্তরের নেতাকর্মীদের সুসংহত থাকতে হবে। অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিএনপি।

নাম প্রকাশ না করার শর্তে এক যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্ব বিএনপি সরকার  সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনা করছে। এতে ফ্যাসিবাদী চক্রসহ দেশের ভেতরে থাকা ষড়যন্ত্রকারীরা সরকারের সুনাম নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। তারা সরকারকে সহযোগিতা না করে উল্টো নানা দাবি-দাওয়া নিয়ে রাজপথে নেমেছে। সরকারকে হুমকি-ধমকি দিচ্ছে। দেশ ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে মাঠে থাকবে বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে সামনে স্থানীয় সরকার নির্বাচন, এ অবস্থা সাংগঠনিক বলয় বাড়ানোর পাশাপাশি নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল থাকলে, তা দ্রুত সময়ে মিটিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

সভায় দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কাজী সাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

শতবর্ষী  ৮ শতাধিক স্কুলের তালিকা করল মাউশি, দেখুন এখানে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের ঐতিহাসিক চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি ও বিদ্যুৎ সংকট: তীব্র জনভোগান্তি, বড় চ্যালেঞ্জে সর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, ক্যাম্পাসে নিরবচ্ছ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের বয়স-পরিচয়ে পুলিশের তথ্যে একাধি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬